১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের মৃত্যুর গুজব নিয়ে ক্ষোভ: “সম্পূর্ণ ভুয়া খবর”

পর্যটন সংবাদ ডেস্ক: মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মৃত্যু নিয়ে ছড়িয়ে পড়া গুজবকে ভুয়া খবর আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) হঠাৎ করেই “ট্রাম্প মারা গেছেন” এমন খবর ভাইরাল হয় এবং কয়েকদিন ধরে তা ট্রেন্ডিংয়ে শীর্ষে উঠে আসে। এই সময়ে প্রায় ১৩ লাখ ব্যবহারকারী বিষয়টি নিয়ে পোস্ট ও আলোচনা করেন।

২ সেপ্টেম্বর ফক্স নিউজের এক সাংবাদিক এ নিয়ে প্রশ্ন করলে ট্রাম্প বিস্ময় ও বিরক্তি প্রকাশ করে বলেন, “সত্যি বলছেন? আমি তো দেখিইনি। ব্যাপারটা বেশ হাস্যকর। আমি গত সপ্তাহে একাধিক সংবাদ সম্মেলন করেছি, সবগুলোই ভালোভাবে হয়েছে। তারপর মাত্র দুই দিন সংবাদ সম্মেলন করিনি, আর তখন তারা ধরে নিল আমি মারা গেছি।”

ট্রাম্প আরও যোগ করেন, “জো বাইডেন তো মাসের পর মাস প্রকাশ্যে আসতেন না, অথচ কেউ কখনও বলেনি তার কিছু হয়েছে। অথচ আমি মাত্র দুই দিন আড়ালে থাকতেই গুজব ছড়াল!”

তিনি দাবি করেন, ওই সময় তিনি বিভিন্ন সাক্ষাৎকার, টেলিভিশন শো এবং ট্রুথ সোশ্যালে সক্রিয় ছিলেন। এমনকি সপ্তাহের শেষ দিকে নিজের ক্লাবে অতিথিদের সঙ্গে সময় কাটিয়েছেন। “আমি খুবই ব্যস্ত ছিলাম, সবাই জানত আমি কী করছি।”

গণমাধ্যমকেই দায়ী করে ট্রাম্প বলেন, “আমার মৃত্যুর খবর সম্পূর্ণ ভুয়া। এতটাই ভুয়া যে এর কারণেই গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা এখন এত নিচে নেমে গেছে।”

তথ্যসূত্র: ফক্স নিউজ

Read Previous

দ্রুত নির্বাচনের পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়

Read Next

আফগানিস্তানে ফের ভূমিকম্প, মৃতের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular