পর্যটন সংবাদ ডেস্ক: টেক দুনিয়ার দুই বড় নাম ইলন মাস্ক ও মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার মধ্যকার তুমুল বিতর্ক নতুন আলোচনার জন্ম দিয়েছে। ডানপন্থী নেতা চার্লি কার্কের মৃত্যুকে ঘিরে সামাজিক যোগাযোগে বিভিন্ন মন্তব্যকে কেন্দ্র করে ইলন মাস্ক নাদেলাকে সরাসরি ট্যাগ করে ব্লিজার্ড কর্মীদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাবেক ব্লিজার্ড ডেভেলপার মার্ক কার্ন, যিনি কয়েকটি স্ক্রিনশট শেয়ার করেছেন যেখানে ব্লিজার্ড কর্মীরা কার্ককে নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেছেন বলে দাবি করা হয়।
মাইক্রোসফট জানিয়েছে, “আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। কারো বিরুদ্ধে সহিংসতা উদযাপন আমাদের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।” তবে সত্য নাদেলা এ নিয়ে এখনও কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া দেননি।
এই ঘটনা নতুন করে তুলে এনেছে প্রশ্ন, কতটা স্বাধীনভাবে সোশ্যাল মিডিয়ায় কর্মীরা নিজেদের মতামত ব্যক্ত করতে পারবে, এবং বড় টেক প্রতিষ্ঠানগুলো কতটা রাজনৈতিক চাপের মুখে নিজেদের নীতি বাস্তবায়ন করতে পারবে।



