২৭/০৪/২০২৬
১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে নীরবতা, নেই শোক দিবসের জনসমাগম

পর্যটন সংবাদ ডেস্ক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ এলাকায় এবার ১৫ আগস্টের চিত্র ছিল একেবারেই ভিন্ন। অতীতের মতো আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পদচারণা, ফুলেল শ্রদ্ধা বা আনুষ্ঠানিকতার কোনো দৃশ্য দেখা যায়নি। সমাধিসৌধে সারাদিন ছিল সুনসান নীরবতা।

পূর্ববর্তী বছরগুলোতে এই দিনে সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি থাকত নানা আয়োজন, কর্মসূচি আর নিরাপত্তার মধ্যেও মানুষের ভিড়। তবে এবার সকাল থেকে তিনটি প্রবেশদ্বারই সাময়িকভাবে বন্ধ রাখা হয়। প্রধান ফটক ও আশপাশের এলাকায় ছিল পুলিশের পাহারা এবং সাঁজোয়া যান। গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ সদস্য।

স্থানীয়রা জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত সমাধিসৌধে কোনো দর্শনার্থী বা রাজনৈতিক নেতাকর্মী আসেননি। একসময় পরিপাটি থাকা কমপ্লেক্সের পথে শ্যাওলা জমেছে, পড়ে আছে মরা পাতা, ফুলগাছগুলোও অনাদরে জীর্ণ। বিশ্রামাগার ও সমাধি ভবনের আসবাবপত্রে ধুলো জমে আছে।

টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলম বলেন, “১৫ আগস্ট উপলক্ষে সমাধিসৌধ এলাকায় কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।”

এবারের ১৫ আগস্টে টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর সমাধিসৌধে এই নীরবতা যেন বদলে দিয়েছে বহু বছরের চেনা দৃশ্য।

Read Previous

জাতির জনক উপাধি নিয়ে নাহিদ ইসলামের বিতর্কিত মন্তব্য

Read Next

জাতীয় নির্বাচন ২০২৬ ফেব্রুয়ারিতেই, বিলম্বের সুযোগ নেই: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular