১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেন সাকিব

গত কয়েক মাস ধরেই ব্যাট হাতে সুবিধা করতে পারছেন না সাকিব আল হাসান। সাদা বলের ক্রিকেটে যেমন রান পাচ্ছেন না, তেমনি লাল বলের ক্রিকেটেও তার ব্যাটে রানখরা। আর সাম্প্রতিক সময়ে বল হাতেও ধার হারিয়েছেন এই অলরাউন্ডার। বয়স, ফিটনেস আর ফর্ম সবমিলিয়ে লম্বা আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষের শুরু করলেন সাকিব।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আর দেখা যাবে না সাকিবকে। এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগে আজ সংবাদ সম্মেলনে এসে সাকিব বলেছেন, ‘আমার মনে হয় টি-টোয়েন্টি তে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি।’

সাদা পোশাকেও ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিত দিয়েছেন সাকিব। সুযোগ পেলে দেশের মাটিতেই লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে চান দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজকেই নিজের বিদায়ের মঞ্চ হিসেবে পছন্দ সাকিবের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মিরপুর টেস্টে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট।’

টেস্ট ও টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেও ওয়ানডেতে খেলা চালিয়ে যাবেন সাকিব। গুঞ্জন আছে, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে তিন ফরম্যাট থেকেই অবসরে যাবেন সাকিব। তার আগ পর্যন্ত শুধুমাত্র ওয়ানডেতে দেখা যাবে এই অলরাউন্ডারকে। তবে নিয়মিত তাকে পাওয়া নিয়ে শঙ্কা থাকছে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছাড়লেও ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন সাকিব। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কিংবা বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও দেখা যাবে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকাকে।

পর্যটন সংবাদ/

Read Previous

আর্থিক সংকটে বিক্রি হচ্ছে পাকিস্তান বিমান

Read Next

ব্যবসায়ী ও শিক্ষার্থীদের ভ্যাট ম্যানেজমেন্টের প্রশিক্ষণ দেবে ইআরপি সলিউশন বিডি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular