১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের জন্য সরকারি চাকরিতে কোটা নয়: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

পর্যটন সংবাদ ডেস্ক: সরকারি চাকরিতে জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারের সদস্য কিংবা আহতদের জন্য কোনো প্রকার কোটা থাকবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম। সোমবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, “না, না, কোনো কোটা থাকবে না। তাদের যোগ্যতা অনুযায়ী আমরা দেব।” তিনি জানান, চাকরিতে কোটা না থাকলেও পুনর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, “আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে এইসব হতাহতদের পুনর্বাসনের কর্মসূচিগুলো নির্ধারণ করা হয়েছে। তবে এই কার্যক্রমের মধ্যে ফ্ল্যাট দেওয়া বা চাকরির কোটা রাখার কোনো পরিকল্পনা নেই।”

পুনর্বাসনের প্রকৃতি ব্যাখ্যা করে উপদেষ্টা জানান, “তাদের প্রশিক্ষণ দিয়ে, যার যেমন যোগ্যতা, সে অনুযায়ী জীবিকা নির্বাহের ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি হাঁস-মুরগি বা পশু পালন করতে চান, তাহলে সে অনুযায়ী সহায়তা দেওয়া হবে।”

এ সময় সাংবাদিকদের আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “জুলাই যোদ্ধাদের সরকারি অনুদান বা সুযোগ-সুবিধাকে মুক্তিযোদ্ধাদের সঙ্গে তুলনা করা উচিত নয়। মুক্তিযোদ্ধারা মহান, তাদের অবদান ইতিহাসে অনস্বীকার্য।”

উল্লেখ্য, জুলাই মাসে সংঘটিত এই গণঅভ্যুত্থান দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হলেও, সরকার এই আন্দোলনের সঙ্গে যুক্তদের জন্য ভিন্নধর্মী সহায়তার পথ বেছে নিচ্ছে বলে জানান উপদেষ্টা।

Read Previous

ফার্মগেট স্টেশনে হঠাৎ থেমে গেল মেট্রোরেল: যান্ত্রিক ত্রুটিতে যাত্রীদের ভোগান্তি

Read Next

উত্তরায় মেট্রোরেল স্টেশনের পাশে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular