জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

মুসলিম উম্যমাহ্থর যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর ভাবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে ঈদুল ফিতরের প্রথম জামাত । আজ সোমবার (৩১ মার্চ) সকাল ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে দায়িত্ব পালন করেন পেশ ইমাম হিসেবে হাফেজ মুফতি মাওলানা মুহিববুল্লাহিল বাকী এবং মুকাব্বির হিসেবে ছিলেন মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান ।

নামাজের আগে ইমাম হাফেজ মুফতি মাওলানা মুহিববুল্লাহিল বাকী উপস্থিত মুসল্লিদের দেশ জাতী ও বিশ্ব ইসলামের ভ্রাতৃত্বের উদ্দেশ্যে নসীহত করে বয়ান করেন। বয়ানে বিশেষ ভাবে উল্লেখ করেন, রোজাদারদের জন্য ঈদ হচ্ছে আল্লাহ্‌র বিশেষ উপহার। তিনি বলেন এটি মুসলমানদের জন্য খুশির বার্তা বয়ে নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমরা পবিত্রতা ও তাকওয়ার সঙ্গে ঈদের নামাজ আদায় করি।

তিনি আরও বলেন, আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করার জন্য রমজান মাস দিয়েছেন। তিনি আমাদের জন্য রহমতের দরজা খোলা রেখেছেন এবং রোজাদারদের জন্য বিশেষ এক জান্নাতে রাইয়ান নামক দরজা রেখেছেন যা দিয়ে শুধু রোজাদারগন প্রবেশ করবেন। রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে সারাবছর জীবন পরিচালনা করারত তাগীদ দিয়েছেন তার বয়ানে।

মাওলানা মুহিববুল্লাহিল বাকী বলেন, ঈদুল ফিতর কেবল আনন্দের দিন নয়, বরং এটি ধনী-গরিব সবার মাঝে ভ্রাতৃত্ব ও সংহতির বন্ধন দৃঢ় করার দিন। এসময় তিনি উপস্থিত মুসল্লিদের সমাজের দুঃস্থ ও দরিদ্রদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ঈদের প্রকৃত সৌন্দর্য উপলব্ধি করার আহ্বানও জানান।

তিনি খুতবায় বিশ্ব মুসলিম সহ নির্যাতিত ফিলিস্তিনির মুসলমানদের জন্য বিশেষ ভাবে দোয়া করেন।

Read Previous

ঢাকায় ঈদের জামাত কখন কোথায়

Read Next

বিশেষ নিরাপতত্তায় জাতীয় ঈদগাহে দীর্ঘ লাইনে প্রবেশ করছেন মুসল্লিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular