
নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। নিয়োগ দেয়া হবে প্রতিষ্ঠানটির সিমেন্ট ফ্যাক্টরি বিভাগে। আগ্রহ ও যোগ্যতা থাকলে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা: সহকারী ইঞ্জিনিয়ার/ইঞ্জিনিয়ার (সিভিল), নির্ধারিত নয়।
আবেদনের যোগ্যতা: প্রার্থীকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা/ বিএসসি পাস হতে হবে। এ ছাড়া ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মস্থল নারায়ণগঞ্জে।
বেতন: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আবেদনের নিয়ম: আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের সময়সীমা: আগামী ২০ জুন পর্যন্ত আবেদন করা যাবে।



