ছয়টি ‘সিলায়ন ৬’গ্রাহকের কাছে হস্তান্তর করলো বিওয়াইডি বাংলাদেশ

সিলায়ন ৬ গাড়ি হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করেছে বিওয়াইডি বাংলাদেশ। রোববার (২০ এপ্রিল) বিকেল ৩টায় অনুষ্ঠিত এ হস্তান্তর অনুষ্ঠানে যেখানে ৬ জন গ্রাহকের হাতে তুলে দেওয়া হয় নতুন বিওয়াইডি সিলায়ন সিক্স। অনুষ্ঠানটি একটি উষ্ণ ও উৎসবমুখর পরিবেশে বিওয়াইডি বাংলাদেশ সার্ভিস সেন্টারে আয়োজিত হয়।

গ্রাহক এবং তাদের পরিবারের সদস্যদের স্বাগত জানানো হয় বিওয়াইডি বাংলাদেশ শোরুমে, যেখানে বিওয়াইডি সিলায়ন সিক্স এর একটি সংক্ষিপ্ত প্রেজেন্টেশন হয়, যেখানে গাড়ির ফিচার ও পারফরম্যান্স তুলে ধরা হয়। এরপর সার্ভিস সেন্টারে আনুষ্ঠানিকভাবে গাড়ির চাবি প্রদান করা হয় নতুন মালিকদের হাতে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজি রানার বিডি লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান এবং বিওয়াইডি এর সাউথ এশিয়া প্যাসিফিক অঞ্চলের সেলস ভাইস প্রেসিডেন্ট ঝ্যাং জি। তাঁরা নতুন গ্রাহকদের অভিনন্দন জানান এবং বাংলাদেশের বৈদ্যুতিক যানবাহন খাতে বিওয়াইডি এর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

 

বিওয়াইডি সিলায়ন সিক্স ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বাজারে আসে। ১০০০++ কিমি রেঞ্জ এর মাধ্যমে প্লাগ-ইন হাইব্রিড গাড়ির ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করে। বাজারে আসার পর থেকে এটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করে এবং বাংলাদেশের পিএইচইভি ক্রেতাদের প্রথম পছন্দ।
ক্রেতাদের মাঝে একজন পর্যটন সংবাদকে জানায় এ গাড়ির এ সিরিজটিতে তাদের চাহিদা অনুযায়ী সকল ফিচার বিদ্যমান তাই তারা ‘সিলায়ন ৬’ তেই ভরসা রাখছেন।

Read Previous

এস আলমের ১১ একর জমি-কারখানা নিলামে

Read Next

আতঙ্কে রয়েছে সকল ট্রাভেল এজেন্সি, পিছু হাটছে পর্যটন মন্ত্রণালয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular