চালের খুচরা বাজারে ফের ঊর্ধ্বগতি, স্বস্তিতে মুরগি-ডিম ও সবজি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: ঈদের পরপরই রাজধানীর বাজারে আবারও বাড়তে শুরু করেছে চালের দাম। ইরি-বোরো মৌসুমের নতুন চাল আসার পর কিছুটা কমলেও ঈদের ছুটির পরে সেই স্বস্তি বেশিদিন স্থায়ী হয়নি। রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি চাল ২ থেকে ৫ টাকা পর্যন্ত বেড়েছে।

ব্যবসায়ীদের দাবি, দেশের বিভিন্ন মোকামেই চালের দাম বেড়ে গেছে। ফলে ঢাকায় খুচরা পর্যায়ে দাম বৃদ্ধি পেয়েছে। মিলগেট পর্যায়ে ৫০ কেজির চালের বস্তাপ্রতি দাম ২৫০ টাকা পর্যন্ত বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। খিলগাঁও রেল গইটবা জারের বিক্রেতা আনোয়ার কবীর পর্যটন সংবাদকে জানান,ছবি দিনাজপুর, নওগাঁ ও কুষ্টিয়ার অধিকাংশ মোকামে চালের দাম প্রতিদিন বাড়ছে। মিল মালিকদের দাবি, ধানের দাম বেড়ে যাওয়ায় চালের দামও বাড়াতে হয়েছে।

বর্তমানে মোটা চাল (বিআর-২৮, পারিজা) প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬২ টাকা দরে। জিরাশাইল চাল বিক্রি হচ্ছে ৭৪ থেকে ৭৮ টাকায়, মিনিকেট ৭৬ থেকে ৮০ টাকা এবং কাটারিভোগ ৭০ থেকে ৭৫ টাকা কেজিতে। পাড়ার মুদি দোকানগুলোতে এসব দামে আরও কিছুটা তারতম্য দেখা যাচ্ছে।

অন্যদিকে, ঈদের পর রাজধানীর বাজারে কিছুটা স্বস্তির বার্তা নিয়ে এসেছে মুরগি, ডিম ও সবজির দাম। চাহিদা কম থাকায় ব্রয়লার মুরগির দাম ২০ টাকা কমে এসেছে। বর্তমানে প্রতিকেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়, যেখানে ঈদের আগে এই দাম ছিল ১৭০ থেকে ১৮০ টাকা। সোনালি মুরগির কেজি এখন ২৬০ থেকে ২৮০ টাকার মধ্যে।

ডিমের দামও কমতির দিকে। বর্তমানে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়। কোরবানির ঈদের প্রভাব ও ঘরে মাংস থাকায় মুরগি ও ডিমের চাহিদা কিছুটা কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

সবজির বাজারেও নেমেছে দাম। পোটল, ঢ্যাঁড়স, ঝিঙে—এসব মৌসুমি সবজি পাওয়া যাচ্ছে ৫০ থেকে ৬০ টাকার মধ্যে। বড় বাজার কিংবা ভ্রাম্যমাণ দোকানগুলোতে কিছু কিছু সবজি আরও সস্তায় বিক্রি হচ্ছে।

চালের বাজারে ঊর্ধ্বগতির মাঝেও মুরগি, ডিম ও সবজির বাজারে সাময়িক স্বস্তি রাজধানীবাসীর দৈনন্দিন খরচে কিছুটা ভারসাম্য এনেছে। তবে মিলগেট ও মোকামের দাম বৃদ্ধির কারণে সামনের দিনগুলোতে আরও মূল্যবৃদ্ধির আশঙ্কা করছেন খুচরা বিক্রেতারা।

Read Previous

প্যারিস এয়ারশোতে এমিরেটসের এ৩৫০ উড়োজাহাজে প্রযুক্তির নতুন মাত্রা

Read Next

 টেকসই পর্যটন, নিরাপদ ভবিষ্যত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular