খুলনায় সিনিয়র সাংবাদিক ওয়াহেদ-উজ-জামানের লাশ উদ্ধার

পর্যটন সংবাদ ডেস্ক: খুলনার রূপসা নদী থেকে সিনিয়র সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে খানজাহান আলী (র.) রূপসা সেতুর ২ নম্বর পিলারের বেজমেন্ট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিনি স্বেচ্ছায় সেতু থেকে লাফ দিয়েছিলেন। খবর পেয়ে প্রথমে লবণচরা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরে বিষয়টি নৌ-পুলিশকে জানানো হয়।

রূপসা নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আবুল খায়েক বলেন, “সন্ধ্যা ৭টার দিকে আমরা লাশ উদ্ধার করি। মৃতদেহের পরনে ছিল নীল গ্যাবাডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। তার ডান হাত ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন ছিল। প্যান্টের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে আমরা পরিচয় নিশ্চিত হই।”

ওয়াহেদ-উজ-জামান বুলু নগরীর শিববাড়ি মোড় সংলগ্ন ইব্রাহিম মিয়া রোডের বাসিন্দা এবং মো. আকবর আলীর ছেলে। তিনি খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন এবং দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকার খুলনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

লবণচরা থানার ওসি মো. তৌহিদুজ্জামান সাংবাদিকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Read Previous

প্রশাসনের নির্দেশে হল ছাড়ছে বাকৃবি শিক্ষার্থীরা

Read Next

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক প্রাণহানি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular