খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী কাল

রাজধানীর খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির পুনর্মিলনী- ২০২৪ অনুষ্ঠিত হবে আগামীকাল ২৫ ডিসেম্বর। এদিন ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটির সাবেক ছাত্ররা মেতে উঠবেন প্রাণের উৎসবে।

পুনর্মিলনীতে অংশ নিতে নিবন্ধনের শেষ সময় ছিল ১৬ ডিসেম্বর পর্যন্ত।

‘ওল্ড বয়েজ অ্যাসেসিয়েশন অব খিলগাঁও গভর্নমেন্ট হাই স্কুল (ওবাক)’ এর আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এবারের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। এই আয়োজনে মঞ্চ মাতাবেন জনপ্রিয় বাংলাদেশি ব্যান্ড ওয়ারফেজ, জলের গান, প্রজন্ম বাউলের শিল্পীরাসহ আরও অনেকে।

পুনর্মিলনীতে অংশ নিতে বিদ্যালয়ের সব প্রাক্তন ছাত্রকে আমন্ত্রণ জানানো হয়েছে। একই সঙ্গে এ উপলক্ষে নিবন্ধন সম্পন্ন করা হয়েছে।

যে কোনো প্রয়োজনে ০১৯১২৯০৮৭৭৮ বা ০১৮৮৬৪৬৬০৬৬ নম্বরে কল করতে বলা হয়েছে।

১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয় খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়। এখানে বিদ্যালয়ের পাশাপাশি কলেজ শাখাও রয়েছে। বর্তমানে এটি দেশের অন্যতম প্রসিদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

Read Previous

সুন্দরবনে দিনে পাঁচ হাজারের বেশি পর্যটক নয়, হতাশ হয়ে ফিরে যাচ্ছেন অনেকে

Read Next

সাময়িক বরখাস্ত হলো মালদ্বীপের পর্যটন প্রতিমন্ত্রী নিহাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular