১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোরআন অবমাননার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেপ্তার

পর্যটন সংবাদ ডেস্ক: রাজধানীতে কোরআন শরীফ অবমাননার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাতে ভাটারা থানা পুলিশ রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে শিক্ষার্থী অপূর্ব পালকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, শনিবার দুপুরে অপূর্ব পালের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কোরআন অবমাননাকর কিছু ভিডিও পোস্ট করা হয়। পোস্টগুলো দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় জনগণ ও শিক্ষার্থীরা রাতে অভিযুক্তের বাসার সামনে জড়ো হয়ে শাস্তির দাবিতে বিক্ষোভ করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অপূর্ব পালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

ভাটারা থানার কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Read Previous

ভগ্ন হলেও ইতিহাসের সাক্ষী—টাঙ্গাইলের হেমনগর জমিদার বাড়ি হতে পারে পর্যটনের নতুন গন্তব্য

Read Next

চাঁদ হবে সবচেয়ে বড় ও উজ্জ্বল—৭ অক্টোবর দেখা মিলবে হার্ভেস্ট মুনের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular