কুয়েতগামী শ্রমিকদের জন্য প্রথমবারের মতো ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করল বাংলাদেশ দূতাবাস

পর্যটন সংবাদ ডেস্ক: প্রবাসী বাংলাদেশিদের স্বার্থরক্ষায় বড় পদক্ষেপ নিয়েছে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস। আগামী ১ আগস্ট ২০২৫ থেকে কুয়েতগামী বাংলাদেশি শ্রমিকদের জন্য প্রথমবারের মতো ন্যূনতম বেতন কাঠামো চালু করা হচ্ছে। নতুন এই নিয়ম কেবল নতুন ভিসার ক্ষেত্রেই প্রযোজ্য এবং এটি বাধ্যতামূলকভাবে মানতে হবে নিয়োগদাতাদের।

প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি শ্রমিক ভিসায় কুয়েতে পাড়ি জমান। এতদিন তাদের জন্য কোনো নির্দিষ্ট বেতন কাঠামো না থাকলেও এবার প্রবাসী কল্যাণ ও শ্রমিক অধিকারের বিষয়টিকে গুরুত্ব দিয়ে দূতাবাস এই কাঠামো নির্ধারণ করেছে।

দূতাবাসের ঘোষিত বেতন কাঠামো অনুযায়ী,

  • গৃহকর্মীরা পাবেন মাসিক ১২০ কুয়েতি দিনার,
  • বাসার ড্রাইভার ও রাঁধুনির বেতন ১৫০ দিনার,
  • সরকারি চুক্তিভিত্তিক (আকুদ হুকমি) অদক্ষ শ্রমিকদের জন্য ৯০ দিনার,
  • বেসরকারি চুক্তিভিত্তিক (আকুদ আহলি) অদক্ষ শ্রমিকদের জন্য ১২০ দিনার,
  • দক্ষ ড্রাইভার ও দক্ষ শ্রমিকদের জন্য যথাক্রমে ১২০ ও ১৫০ দিনার বেতন নির্ধারণ করা হয়েছে।

সবক্ষেত্রেই বেতন নির্ধারণ করা হয়েছে দৈনিক ৮ ঘণ্টা কাজের ভিত্তিতে

বাংলাদেশ দূতাবাস সাফ জানিয়েছে, বেতন কাঠামোর নিয়ম না মানলে কোনো ভিসা সত্যায়ন করা হবে না। প্রবাসী বাংলাদেশিরা দূতাবাসের এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে বলেছেন, এটি শ্রমিকবান্ধব এবং সম্মানজনক উদ্যোগ। তবে সঠিক বাস্তবায়ন ও নজরদারির ওপর গুরুত্ব দিয়েছেন তারা।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই সিদ্ধান্ত শুধু নতুন শ্রমিকদের সুরক্ষাই দেবে না, বরং আন্তর্জাতিক শ্রম বাজারে বাংলাদেশের ভাবমূর্তিও উন্নত করবে।

-পর্যটন সংবাদ প্রতিনিধি

Read Previous

জনগণের সঙ্গে দূরত্ব নয়, সেতুবন্ধন গড়াই সুশাসনের চাবিকাঠি” — সাভারে রিজওয়ানা হাসান

Read Next

দেশজুড়ে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা কমার পূর্বাভাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular