১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাস্টমস হেল্প ডেস্ক চালু হলো শাহজালাল বিমানবন্দরে

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সুবিধার্থে কাস্টমস হেল্প ডেস্ক চালু করা হয়েছে। এই নতুন উদ্যোগটি যাত্রীদের কাস্টমস সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য ও সহায়তা প্রদান করবে।

আজ রোববার (১৭ নভেম্বর) সকালে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান কাস্টমস হেল্প ডেস্ক উদ্বোধনের পাশাপাশি নতুন ৩টি অত্যাধুনিক স্ক্যানার মেশিন ও যাত্রীদের স্বল্প সময়ের মধ্যে শুল্ক-কর পরিশোধ সহজীকরণে ডিজিটাল বিআর চালান চালু করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে এনবিআর চেয়ারম্যান বিমানবন্দর কাস্টমসের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। তিনি কাস্টমসের এয়ার ফ্রেইট ইউনিট, আন্তর্জাতিক কুরিয়ার ইউনিট এবং বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনাল পরিদর্শন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- এনবিআর সদস্য হোসেন আহমদ, ফারজানা আফরোজ, মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী, মো. মোয়াজ্জেম হোসেন, ড. মো. আবদুর রউফ, মো. আজিজুর রহমান, কাজী মোস্তাফিজুর রহমান এবং ঢাকা কাস্টম হাউসের কমিশনার মোবারা খানম প্রমুখ।

Read Previous

পর্যটকদের আকর্ষণে সফল দেশগুলো

Read Next

অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ দেখাতে মহাপরিকল্পনা:ড. মুহাম্মদ ইউনুস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular