১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাদের সিদ্দিকীর প্রশ্ন: বাংলাদেশে পাকিস্তানি মানসিকতার লোক জন্মালো কীভাবে?

টাঙ্গাইল প্রতিনিধি। পর্যটন সংবাদ: কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও কাদেরিয়া বাহিনীর প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, “বাংলাদেশে এরা কীভাবে জন্মালো যাদের মধ্যে পাকিস্তানি মনোভাব দেখা যায়?”

শনিবার (৩০ আগস্ট) বিকেলে টাঙ্গাইলের ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রশ্ন তোলেন।

ড. ইউনূস প্রসঙ্গ টেনে কাদের সিদ্দিকী বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের গায়ে অপমান লেগেছে মানেই তা সব মুক্তিযোদ্ধার গায়েই লেগেছে। তিনি এ বিষয়ে ন্যায়বিচারের দাবি জানান।

সেনাবাহিনী প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, বাংলাদেশের সেনাবাহিনী মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই গড়ে উঠেছে এবং তা জাতির গৌরব। তবে সাম্প্রতিক অস্থিরতার দিকে ইঙ্গিত করে তিনি সেনাপ্রধানের কাছে প্রশ্ন রাখেন, দেশের হেফাজতের দায়িত্ব নেওয়ার পরও কেন বারবার অরাজক পরিস্থিতি তৈরি হচ্ছে।

তিনি অভিযোগ করেন, “মঞ্চ ৭১-এর অনুষ্ঠানে যারা মব করেছে তারা অপরাধী হলো না, বরং যারা ভাঙতে গেছে তারাই অপরাধী প্রমাণিত হচ্ছে। এটি কি ন্যায়বিচার?”

এ সময় তিনি আরও বলেন, কোটা আন্দোলনের কারণে শেখ হাসিনার বিদায় হয়নি, বরং আল্লাহর গজবের কারণে তার বিদায় হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা ফজলুল হক বীর প্রতীক। বক্তব্য রাখেন কাদেরিয়া বাহিনীর কোম্পানি কমান্ডার হুমায়ুন বাঙ্গাল, আবুল কালাম আজাদ বীর বিক্রম ও কালিহাতীর সাবেক চেয়ারম্যান মনসুর আজাদ ছিদ্দিকী প্রমুখ।

Read Previous

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী-স্থানীয়দের সংঘর্ষে আহত অন্তত ৬০, পরীক্ষা স্থগিত

Read Next

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি-জামায়াত-এনসিপির বৈঠক আজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular