কলাপাড়ায় অবৈধ ট্রলিং বোট জব্দ: কোস্টগার্ডের যৌথ অভিযান

পর্যটন সংবাদ ডেস্ক: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর বাজার-সংলগ্ন খালে অভিযান চালিয়ে তিনটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে কোস্টগার্ড।

রোববার (২৪ আগস্ট) দুপুরে নিজামপুর কোস্টগার্ড স্টেশন ও মৎস্য বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের কর্মকর্তারা।

কোস্টগার্ড জানায়, জব্দকৃত বোট থেকে সব সরঞ্জামাদি অপসারণের পর মালিকদের কাছ থেকে মুচলেকা নিয়ে বোটগুলো ফেরত দেওয়া হয়েছে।

স্থানীয় মৎস্যজীবীদের অভিযোগ, এক দশকেরও বেশি সময় ধরে কিছু অসাধু জেলে কাঠের বোট ও ছোট ফাঁসের জাল ব্যবহার করে সমুদ্রে অবৈধভাবে মাছ শিকার করছে। এতে সামুদ্রিক জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে, ধ্বংস হচ্ছে বিভিন্ন প্রজাতির রেনু ও পোনা মাছ। এর প্রভাব পড়ছে ইলিশসহ অন্যান্য মাছের উৎপাদনেও।

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন ইমাম হাসান আজাদ বলেন, “ট্রলিংয়ের কারণে ছোট পোনা থেকে শুরু করে ডিমওয়ালা মাছ পর্যন্ত ধ্বংস হচ্ছে। মৎস্য সম্পদ রক্ষা ও দেশের সুনীল অর্থনীতিকে সমৃদ্ধ করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Read Previous

ইসরায়েলি সেনাপ্রধানের সতর্কবার্তা: বন্দিবিনিময় প্রস্তাব গ্রহণের আহ্বান

Read Next

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা: জকসু নির্বাচন ও আবাসন দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular