
পর্যটন সংবাদ ডেস্ক : হিমছড়ির পাহাড় আর সমুদ্রের মাঝামাঝি এক অনন্য অবস্থানে নির্মিত হয়েছে আমেরিকান চেইন বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্—যা এখন পুরো দমে ট্রায়াল ও বুকিং পর্যায়ে। রুফটপ থেকে একদিকে পাহাড়ের নীরব আকর্ষণ, অন্যদিকে সাগরের উত্তাল ঢেউ—দুইয়ের সমন্বয়ে তৈরি হয়েছে বিরল এক ভিউপয়েন্ট। তার সঙ্গে উপভোগের জন্য রয়েছে আধুনিক ডিজাইনের ইনফিনিটি স্টাইল সুইমিংপুল।
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ঘেরা কক্সবাজারে হিমছড়ি এলাকা সবসময়ই ছিল প্রকৃতিপ্রেমীদের পছন্দের তালিকায়। সেই সৌন্দর্যের মাঝেই নান্দনিক স্থাপত্যে তৈরি করা হয়েছে চার তারকা মানের এই আন্তর্জাতিক হোটেল, যা নির্মাণ ও পরিচালনায় যুক্ত রয়েছে বিশ্বের স্বনামধন্য হোটেল কনসালটিং বিশেষজ্ঞরা।
কী থাকছে এই হোটেলে?
- রুফটপ ইনফিনিটি সুইমিংপুল থেকে পাহাড় ও সমুদ্রের প্যানোরামিক দৃশ্য
- আন্তর্জাতিক মানের রুম ও স্যুইট
- বিশ্বমানের আতিথেয়তা ও সার্ভিস সিস্টেম
- হালাল ও সুদমুক্ত আয়ের বিনিয়োগ সুবিধা, সাব-কবলা রেজিস্ট্রেশনের মাধ্যমে মালিকানার সুযোগ
বাংলাদেশে প্রথমবারের মতো সুদবিহীন হালাল ইনকাম মডেলে তৈরি এই হোটেলে প্রবাসীসহ আগ্রহীরা এখনই বিনিয়োগ করে আজীবন বৈধ হালাল আয়ের সুযোগ পাচ্ছেন।
গোল্ডস্যান্ডস্ গ্রুপের এই প্রকল্পকে ঘিরে পর্যটন সংশ্লিষ্টদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। উদ্বোধনের আগেই অনেকেই হোটেলটি সরেজমিনে ঘুরে দেখে বুকিং নিশ্চিত করছেন।
প্রকৃতির মাঝে অবকাশ, আরামদায়ক আতিথেয়তা এবং আন্তর্জাতিক মানের হোটেল অভিজ্ঞতা—সবকিছু একসঙ্গে পেতে চাইলে এখনই একবার ঘুরে আসা যায় বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্ থেকে।
করপোরেট হেড অফিস: নাসা হাইটস, গুলশান-১, ঢাকা
ফোন: ০১৮৭৭ ৭১৫৩৩৩



