
পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশের শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ড ওয়ালটনের লিফট প্রোডাক্টের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান খান। রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে সম্প্রতি এক জমকালো অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ওয়ালটন লিফটের পক্ষে স্বাক্ষর করেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার ও ওয়ালটনের বর্তমান ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেহেদী হাসান মিরাজ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পরিচালক এস এম মঞ্জুরুল আলম অভি, ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন লিফটের চিফ বিজনেস অফিসার জেনান-উল ইসলামসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ওয়ালটন হাই-টেকের পরিচালক এস এম মঞ্জুরুল আলম অভি বলেন, ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্যের পাশাপাশি বাংলাদেশে প্রথমবারের মতো উচ্চ প্রযুক্তির লিফট উৎপাদন করছে ওয়ালটন। ইতোমধ্যেই সরকারি ও বেসরকারি অনেক স্থাপনায় এসব লিফট ব্যবহার শুরু হয়েছে। তিনি জানান, স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ওয়ালটনের লিফট রপ্তানির লক্ষ্য রয়েছে।
তাহসান খান বলেন, “ওয়ালটনের হাই-টেক পণ্য উদ্ভাবনের ধারা সত্যিই প্রশংসনীয়। লিফট উৎপাদনে তাদের এই উদ্যোগ কর্মসংস্থান ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। এই পরিবারের অংশ হতে পেরে আমি আনন্দিত।”
এদিকে মেহেদী হাসান মিরাজ বলেন, “দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে ওয়ালটনের সঙ্গে আমার পথচলা। বাংলাদেশে ওয়ালটন বিশ্বমানের লিফট তৈরি করছে—এটা সত্যিই গর্বের। তাহসান ভাইয়ের যুক্ত হওয়ায় ওয়ালটন লিফট আরও এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।”
ওয়ালটনের নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্লান্টে বর্তমানে যেসব লিফট উৎপাদিত হচ্ছে তার মধ্যে রয়েছে প্যাসেঞ্জার ও কার্গো লিফট, হাইড্রোলিক কার লিফট, হোম লিফট, হাসপাতাল লিফট ও ক্যাপসুল লিফট। এগুলো ইতোমধ্যে বাসাবাড়ি, বিপণিবিতান, হাসপাতাল ও শিল্পপ্রতিষ্ঠানে ব্যবহার হচ্ছে।



