এ যেন এক অন্য ঢাকা

 

এ যেন এক অন্য ঢাকা। ঢাকা এবং তার আশেপাশের কর্ম ব্যাস্ত মানুষ বড় ছুটি পেয়ে ঢাকা ছাড়ছেন নাড়ীর টানে। উল্লেখ্য মোবাইল অপারেটর কোম্পানিগুলোর দেওয়া সিম মবিলিটির হিসেবের তথ্য মতে জানা গেছে পরিবার এবং স্বজনদের সঙ্গে ঈদুল ফিতরের ছুটি কাটাতে রাজধানী ঢাকা ছেড়েছেন গত দুই দিনে প্রায় ৪১ লাখ মানুষ।

উল্লেখ্য মোবাইল অপারেটর গুলোর দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২৮ ও ২৯ মার্চ দুই দিনে মোট ৪০ লাখ ৯৪ হাজার ৬২১ জন মানুষ ঢাকা ছেড়েছেন। এরি মধ্যে ২৮ মার্চ ঢাকার ত্যাগ করেছেন ১৮ লাখ ৯৯ হাজার ৫৩৭ জন, আর ২৯ মার্চ এই সংখ্যা ছাড়িয়ে হয়েছে ২১ লাখ ৯৫ হাজার ৮৪ জনে।

আজ চাঁদ দেখা গেছে এবং আগামী ৩১ মার্চ (সোমবার) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে পূর্ব থেকেই ৩১ মার্চ ঈদুল ফিতর ধরে ঈদের ছুটি নির্ধারণ করে রেখেছিল সরকার। ২৯ মার্চ (শনিবার) থেকে শুরু হওয়া ঈদুল ফিতরের এই টানা পাঁচ দিনের ছুটি (২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল) চলবে ২ এপ্রিল পর্যন্ত। এর মাঝে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা ছিল। কিন্তু সরকার ৩ এপ্রিলও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে।

এরপর আবার ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) দু’দিনের সাপ্তাহিক ছুটি। সেক্ষেত্রে সব মিলিয়ে টানা ৯ দিন ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

Read Previous

দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে

Read Next

ঢাকায় ঈদের জামাত কখন কোথায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular