এয়ার টিকিটের সিন্ডিকেট নির্মূলে সরকারের পাশে আটাব

দেশের বাজারে এয়ার টিকিটের দূর মূল্য অস্বস্তিতে ফেলছে আটাবকে।তাই এয়ার টিকিটের উচ্চমূল্য নিয়ন্ত্রণ ও সিন্ডিকেট নির্মূলে সরকারকে সহযোগিতা করছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)।

সংগঠনটি জানায়, একমাত্র বাণিজ্য সংগঠন আটাব ১৯৭৬ সাল থেকে বাংলাদেশের সকল বৈধ ও সরকার নিবন্ধিত বর্তমানে প্রায় ০৪ (চার) হাজার ট্রাভেল এজেন্ট সদস্যদের সকল ধরনের সহযোগিতায় প্রতিনিধিত্ব করে আসছে। এ ছাড়াও আটাব বাংলাদেশের এভিয়েশন ও পর্যটন খাতের সুষ্ঠু উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ের সঙ্গে সহযোগী ও অংশীজন হিসেবে বিভিন্ন রকম কাজ পরিচালনা করে আসছে।

আটাবের এক সূত্র জানায়, আটাবের বর্তমান কার্যনির্বাহী কমিটি টিকিট সিন্ডিকেট, কালোবাজারি, যাত্রীর নাম ছাড়া টিকিট মজুতদারির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। আটাব সদস্য, নড়িয়া ট্রাভেলস এন্ড ট্যুরস এর মালিক জনাব সবুজ মুন্সী সরকারের উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি কর্তৃক টিকিট সিন্ডিকেশন, নামবিহীন টিকিট বুকিং ও মজুতদারি, কৃত্রিম সংকট তৈরি ও চড়া দামে টিকিট বিক্রয়ের অভিযোগে ‘লাইসেন্স কেন বাতিল হবে না’ কারণ দর্শানোর নোটিশ প্রাপ্ত হয়েছেন এবং তার নামে তদন্ত চলমান।

সূত্র আরও জানায়, সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সদস্য হওয়ার দরুণ সবুজ মুন্সী কমিটির সভাপতি, মহাসচিব ও অন্যান্য সদস্যদের নিকট এই বিষয় থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সহযোগিতা কামনা করেন। কিন্তু আটাবের বর্তমান কার্যনির্বাহী কমিটির অনৈতিকতার বিরুদ্ধে জিরো টলারেন্সের কারণে তিনি কোনো সহযোগিতা পাননি এবং ভবিষ্যতেও পাবেন না মর্মে তাকে জানিয়ে দেওয়া হয়েছে। এ কারণে সবুজ মুন্সী রাগে ও ক্ষোভে আটাব কার্যনির্বাহী কমিটির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম, পত্র-পত্রিকায় বানোয়াট, বিভ্রান্তিকর অপপ্রচার ও মিথ্যাচার করে যাচ্ছেন।

উল্লেখ্য, আটাবের বর্তমান কমিটি এয়ার টিকিটের উচ্চমূল্য নিয়ন্ত্রণ ও নামবিহীন ব্লক টিকেট সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান পালন করছে এবং সরকারকে আটাব টিকেটের মূল্য নিয়ন্ত্রণ ও সিন্ডিকেট নির্মূলে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে।

 

Read Previous

এসআই নিয়োগের ফলাফল প্রকাশ, ৫৯৯ জনের প্রাথমিক সুপারিশ

Read Next

অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ দিচ্ছে ইআরপি সলিউশন বিডি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular