২৩/০৪/২০২৬
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এমিরেটস ফ্লাইট ক্যাটারিংয়ে যুক্ত হচ্ছে ৯২ টাইরেটিং এয়ারক্রাফট ক্যাটারিং ট্র্যাক

এমিরেটস ফ্লাইট ক্যাটারিং এ যুক্ত হচ্ছে ৯২ টি আধুনিক এয়ারক্রাফট ক্যাটারিং ট্রাক।

এমিরেটস এয়ারলাইনের ফ্লাইট ক্যাটারিং শাখা তাদের ক্যাটারিং সেক্টরকে সমৃদ্ধ করতে তাদের বহরে আগামী ১২ মাসে ৯২টি অত্যাধুনিক এয়ারক্রাফট ক্যাটারিং ট্রাক যুক্ত করতে যাচ্ছে। আগামী পাঁচ বছরে নিজস্ব এয়ারক্রাফট ক্যাটারিং ট্রাক বহরের আধুনিকিকরণ প্রোগ্রামে অন্যান্য সুবিধার সঙ্গে বহরে যুক্ত হবে ১২০টি পরবর্তী প্রজন্মের পরিবহণ ইউনিট।
সম্প্রতি এমিরেটস ফ্লাইট ক্যাটারিং মালাখান এবং আল- ফুতাইম অটো এবং মেশিনারি কোম্পানির সঙ্গে ৫৩টি ক্যাটারিং ট্রাক ক্রয়ের চুক্রি স্বাক্ষর করেছে। এতে ব্যয় হবে হয়েছে ১৬ মিলিয়ন মার্কিন ডলার। এ বছরেই এ ট্রাকের প্রথম চালান পাবে বলে জানা যায়।

নতুন এই এয়ারক্রাফট ক্যাটারিং ট্রাকগুলোতে থাকবে আধুনিক সেন্সর ও মনিটরিং ব্যবস্থা যার ফলে গ্রাউন্ড লোডিং এবং আন লোডিং এর ক্ষেত্রে দক্ষতা অনেকাংশে বৃদ্ধি পাবে। এ ছাড়াও পরিবেশের কথা চিন্তা করে এতে রাখা হয়েছে ইউরো ডিজেল ইঞ্জিন প্রযুক্তি তাই ট্রাকগুলো অধিকতর পরিবেশবান্ধব হবে।

কার্বন নিঃসরণমুক্ত গ্রাউন্ড ক্যাটারিং কার্যক্রমের জন্য এমিরেটস ফ্লাইট ক্যাটারিং বৈদ্যতিক এয়ারক্রাফট ট্রাক ব্যবহারের পরিকল্পনা করছে। এ জাতীয় প্রথম ট্রাক ২০২৬ সালে গ্রীষ্মকালে বহরে যুক্ত হবে।

এমিরেটস ফ্লাইট ক্যটারিং তিনশত এয়ারক্রাফট ক্যাটারিং ট্রাকের একটি বিশাল বহর পরিচালনা করছে যা বিশ্বের অন্যতম বৃহৎ। এমিরেটস ফ্লাইট ক্যাটারিং সেন্টারটি দুবাইয়ের ১৬০,০০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত । কেন্দ্রটির দৈনিক উৎপাদন ক্ষমতা ২৫০,০০০ মিল । এখান থেকে প্রতিদিন শতাধিক এয়ারলাইনের জন্য খাবার সরবরাহ করা হয়ে থাকে।

Read Previous

৯৯ বছরের জন্য জমি লিজ এবং ১০ বছরের পর্যটন ভিসার পরিকল্পনা থাইল্যান্ডের

Read Next

ঈদ ও গ্রীস্মের লম্বা ছুটিতে যাচ্ছে প্রাথমিক-কলেজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular