১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ‘ওবাক প্রিমিয়ার লীগ’ অনুষ্ঠিত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট ‘ওবাক প্রিমিয়ার লীগ’ এর আয়োজন করেছে খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতি ওবাক।

সংশ্লিষ্টরা জানিয়েছে, এই টুর্নামেন্টে ৬টি দল অংশগ্রহণ করেছে। দলগুলো হলো- শীতলক্ষ্যা, যমুনা, বুড়িগঙ্গা গোমতী, তিস্তা, পদ্মা, মেঘনা এবং সুরমা।

এবারই প্রথম এই লীগের আয়োজন করেছে ওবাক। তবে পরবর্তী বছরগুলোতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে এর ধারাবাহিকতা বজায় রাখতে চান সংশ্লিষ্টরা।

তারা আরও জানিয়েছে, আজকে এই টুর্নামেন্টে যমুনা দলের খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করেছে জাতীয় দলের সাবেক অধিনায়ক হান্নান সরকার। তিনি খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয়ের সাবেক ছাত্র।

এদিকে একুশে ফেব্রুয়ারি পালন ও ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নেমেছে মানুষের। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে তারা শ্রদ্ধা নিবেদন করছেন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোর থেকেই শ্রদ্ধাজ্ঞাপন পর্ব শুরু হয়। এর আগের প্রথম প্রহরে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরপর রাত ১২টা ৪০ মিনিটে জনসাধারণের জন্য তা উন্মুক্ত করে দেওয়া হয়।

শহীদ মিনার এলাকায় গিয়ে দেখা যায়, ব্যানার, ফুল ও পুষ্পমাল্যসহ শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর নানান উপকরণ হাতে নিয়ে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শিশু থেকে বৃদ্ধ সবার কণ্ঠে সুর ওঠে, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি।’ শ্রদ্ধা জানাচ্ছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনও।

Read Previous

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে মানুষের ঢল

Read Next

পর্যটক হিসেবে মালয়েশিয়া ঢোকার সময়ে ৪৫ বাংলাদেশি আটক 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular