২৩/০৪/২০২৬
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আজহায় ছুটি থাকছেনা পুলিশের

ঈদুল আজহায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা নেয়ার পরিকল্পনায় সারা দেশে পুলিশের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৩ জুন) সচিবালয়ে পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ঈদের ১০ দিনের ছুটি সামনে রেখে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার কঠোর অবস্থান নিয়েছে। রাজধানীসহ পুরো দেশে নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ছুটি ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে।

তিনি বলেন, ঈদযাত্রায় চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। চাঁদাবাজি যে-ই করুক, তার দলীয় পরিচয় বিবেচনায় না নিয়েই ব্যবস্থা নেয়া হবে।

হুঁশিয়ার করে তিনি বলেন, ঈদে ফিটনেসবিহীন যানবাহন চললে কিংবা অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সড়ক-মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি কোনো অবস্থাতেই চলতে দেয়া হবে না এবং চালকদের যথাযথ বিশ্রাম দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গত ঈদের মতো এবারও যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

তিনি বলেন, নির্ধারিত ভাড়ার বাইরে বাড়তি ভাড়া নেয়া যাবে না। যাত্রী ভাড়ার বিষয় তদারকিতে একটি কমিটি গঠন করা হবে, যেখানে পরিবহন মালিক পক্ষ সম্মতি দিয়েছে। বাসে যাত্রী ছদ্মবেশে ডাকাত ঠেকাতে যাত্রীদের ছবি সংগ্রহ করা হবে।

Read Previous

ঈদ ও গ্রীস্মের লম্বা ছুটিতে যাচ্ছে প্রাথমিক-কলেজ

Read Next

ঈদযাত্রা: যাত্রী চাহিদ অনুযায়ী অভ্যন্তরীণ রুটে বাংলাদেশ বিমানের অতিরিক্ত ফ্লাইট পরিচালনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular