ইসলামী ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকারদের দখলে

পর্যটন সংবাদ ডেস্ক: দেশের অন্যতম বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক ভেরিফায়েড পেজ হ্যাকড হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) ভোর ৫টা ৪২ মিনিটে ব্যাংকটির নিজস্ব ফেসবুক পেজ থেকে হ্যাকার গ্রুপ বিষয়টি প্রকাশ করে। পেজটির নাম অপরিবর্তিত থাকলেও প্রোফাইল ছবি ও কাভার ফটো পরিবর্তন করে নিজেদের লোগো ব্যবহার করেছে হ্যাকাররা।

পেজ থেকে দেওয়া একাধিক পোস্টে জানানো হয়, পেজটি ‘MS 470X’ নামে পরিচিত একটি হ্যাকার গ্রুপ দখল করেছে। হ্যাকের পর থেকে ধারাবাহিকভাবে ওই গ্রুপের নামে বিভিন্ন পোস্ট প্রকাশ করা হয়।

ইসলামী ব্যাংকের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর গ্রাহক ও অনুসারীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

Read Previous

আড়াই বছর পর পর্যটকদের জন্য উন্মুক্ত কেওক্রাডং, বান্দরবানে পর্যটকের ঢল

Read Next

গভীর নিম্নচাপের প্রভাবে সাগর থেকে রাজধানী— সারাদেশেই বৃষ্টি ঝড়ের আভাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular