১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইথিওপিয়ান এয়ারলাইন্সের আনুষ্ঠানিক যাত্রা শুরু

ইথিওপিয়ান এয়ারলাইন্সের আনুষ্ঠানিক যাত্রা শুরু করছে বাংলাদেশের বাজারে। এ শুভ সময়কে উপলক্ষ করে ঢাকা থেকে সকল আন্তর্জাতিক গন্তব্যের জন্য একটি টিকিট কিনলে একটি টিকিট ফ্রি দেয়ার ঘোষণা দিয়েছে এয়ারলাইনসটি।

গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এ তথ্য জানিয়েছে ইথিওপিয়ান এয়ারলাইন্স ঢাকা অফিস।

বিজ্ঞপ্তিতে বলা হয়,তাদের এই বাংলাদেশে যাত্রা উপলক্ষে ইথিওপিয়ান এয়ারলাইন্সের অফারটি ৩ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত পরিচালনা করবেন। এ সুবিধা নেয়ার জন্য অবশ্যই যাত্রীদের ২০ অক্টোবরের মধ্যে টিকিট কিনতে হবে এবং ১৮ নভেম্বরের মধ্যে ঢাকার ফ্লাইটে উড়তে হবে। তবে যাত্রীরা তাদের ফেরার তারিখ নিজের ইচ্ছা অনুযায়ী নির্ধারণ করতে পারবেন।

তথ্য মতে, আফ্রিকার সবচেয়ে বড় ইথিওপিয়ান এয়ারলাইন্স। মোট ১৪৭টি উড়োজাহাজ নিয়ে তাদের কার্যক্রম পরিচালিত হয়। ইতোমধ্যে দক্ষিণ এশিয়ায় এই এয়ারলাইন্স বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, মুম্বাই এবং করাচিতে ফ্লাইট পরিচালনা করছে।

ঢাকা থেকে ইথিওপিয়ার আদ্দিস আবাবা রুটে আগামী ২ নভেম্বর থেকে বোয়িং৭৮৭ ড্রিমলাইনার দিয়ে এয়ারলাইন্সটি ফ্লাইট পরিচালনা শুরু করবে বলে জানা গেছে। প্রাথমিকভাবে সপ্তাহে ৫টি ফ্লাইট পরিচালনা করবে তারা।

এয়ারলাইন্সটির বাংলাদেশে জেনারেল সেলস এজেন্ট সোহাগ হোসেন জানান, যাত্রীদের জন্য একটি আকর্ষণীয় অফার দেওয়ার পরিকল্পনা থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।উল্লেখ্য তাদের বিশ্বাস, এই প্রচারটি বাংলাদেশি যাত্রীদের বিশ্বমানের সেবা উপভোগ করতে উৎসাহিত করবে। এবং যাত্রীরা এই সেবা পেয়ে আনন্দিত হবেন।

পর্যটন সংবাদ/

Read Previous

পাহাড়ি ঢলে বিলীন হয়ে গেল ১৬ বাড়ি

Read Next

সামিটের আজিজ খানের ব্যাংক হিসাব স্থগিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular