১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপে ভিসা-মুক্ত ভ্রমণ সুবিধা পাবেন সৌদি নাগরিকরা

শিগগিরই ইউরোপের শেনজেন ভুক্ত দেশসমূহে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন সৌদি আরবের নাগরিকরা। এই সিদ্ধান্তকে দুই অঞ্চলের মধ্যে একটি বড় কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

সৌদি আরবে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত ক্রিস্টোফ ফার্নাউড এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইইউ এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে, সৌদি নাগরিকরা ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য দেশে স্বল্পমেয়াদি ভ্রমণের জন্য আর কোনও ভিসার প্রয়োজন হবে না।

এর আগে ইউরোপীয় কমিশন সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার ও ওমানের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করেছে। এসব দেশের নাগরিকরা এখন পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা পাচ্ছেন, যার মাধ্যমে একাধিকবার ইউরোপে স্বল্পমেয়াদি সফর করতে পারবেন।

এই উদ্যোগটি সৌদি আরবের ‘ভিশন ২০৩০’-এর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত।

যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি সরকার দেশের অর্থনীতিকে বৈচিত্র্যময় ও আধুনিক করার লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা এবং পর্যটন খাতকে অধিক গুরুত্ব দিচ্ছে।
এদিকে, উপসাগরীয় সহযোগিতা পরিষদ “জিসিসি গ্রান্ড ট্যুরস” নামে একটি যৌথ ভিসা চালুর পরিকল্পনা চলমান। এই একক ভিসার মাধ্যমে পর্যটকরা একাধিক জিসিসি দেশ সফর করতে পারবেন এবং ৩০ দিনেরও বেশি সময় সেখানে অবস্থান করতে পারবেন। যদিও এই ভিসা চালুর নির্দিষ্ট সময় বা তারিখ এখনও ঘোষণা হয়নি।

সূত্র: গালফ নিউজ

Read Previous

অলিম্পিক ক্রিকেট ভেন্যুর নাম ঘোষণা

Read Next

টানা পাঁচদিন থাকার সম্ভাবনা মাঝারি থেকে ভারী বৃষ্টি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular