
পর্যটন সংবাদ ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আরাকান আর্মি মূলত মাদক ব্যবসার ওপর নির্ভর করেই টিকে আছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, বর্তমানে দেশে বিপুল পরিমাণ মাদক প্রবেশ করছে এবং প্রতিদিনই লাখ লাখ পিস ইয়াবা ধরা পড়ছে। নতুন নতুন ধরনের মাদকও বাজারে ঢুকছে, যেগুলো হোটেল-রিসোর্টে পর্যন্ত ছড়িয়ে পড়েছে।
তিনি সতর্ক করে বলেন, মাদক নিয়ন্ত্রণে না আনতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম ভয়াবহ ঝুঁকিতে পড়বে।
আরাকান আর্মির প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, তাদের প্রধান আয় আসে মাদক থেকে। মিয়ানমারের সীমান্ত এলাকার নিয়ন্ত্রণও তারা নিজেদের হাতে নিয়েছে। যদিও সাম্প্রতিক সময়ে তারা কৃষিকাজে আগ্রহ দেখাচ্ছে। যদি সেটি বিস্তৃত হয়, তবে মাদকের প্রবাহ কিছুটা হলেও কমতে পারে।
এছাড়া জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ বছর ইলিশের প্রজনন কিছুটা কম হয়েছে। বিষয়টি বাড়ানোর উপায় নিয়ে আলোচনা চলছে।
ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, উপাচার্যের সঙ্গে বৈঠকে ভোট আয়োজন নিয়ে কথা হয়েছে। তার মতে, ডাকসু নির্বাচন পুরোপুরি জাতীয় নির্বাচনের মতো না হলেও এটি একটি মডেল হিসেবে কাজ করবে। প্রিজাইডিং ও পোলিং অফিসাররা শিক্ষিত সমাজের মানুষ, তাই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।সর



