আমেরিকার ভিসা নিয়ে ফের দুঃসংবাদ

গাজা উপত্যকায় ২০০৭ সালের পর সফরকারীদের জন্য মার্কিন ভিসা পেতে নতুন করে বাধা সৃষ্টি করছেন ট্রাম্প প্রশাসন। এখন থেকে গাজায় ভ্রমণ করা অভিবাসী ও অনাবাসী—সব ধরনের ভিসা আবেদনকারীদের জন্য সোশ্যাল মিডিয়া যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক অভ্যন্তরীণ কেবলের বরাতে রয়টার্স জানিয়েছে, নিরাপত্তাজনিত উদ্বেগ থাকলে এসব আবেদনকারীর ব্যাপারে ‘নিরাপত্তা পরামর্শ মতামত’ (SAO) নিতে হবে।

এই নির্দেশনা বিশ্বের সব মার্কিন দূতাবাস ও কনস্যুলেটকে পাঠানো হয়েছে। এতে কূটনীতিক বা এনজিও কর্মীরাও বাদ যাচ্ছেন না।

ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে অনেকেই যুক্তরাষ্ট্রের সংবিধানিক বাকস্বাধীনতার ওপর হস্তক্ষেপ হিসেবে দেখছেন। ইতিমধ্যে গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলবিরোধী অবস্থান নেওয়া শিক্ষার্থীদের ভিসা বাতিলের অভিযোগ উঠেছে। প্রশাসনের দাবি, এসব কার্যক্রম মার্কিন পররাষ্ট্রনীতির জন্য হুমকি।

মার্কিন কর্মকর্তারা বলছেন, দেশের নিরাপত্তার স্বার্থে আবেদনকারীদের ভিসা প্রক্রিয়ায় আরও কঠোর নজরদারি চালানো হচ্ছে এবং নিয়মিত পর্যবেক্ষণও চলবে।

Read Previous

নজরপুর ট্যাক মেঘনা নদীর পাড় যেনো সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র

Read Next

৫০ শতাংশ ভিসা বাতিল হওয়া শিক্ষার্থী ভারতীয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular