আমাদের তরুনেরাই শহরগুলোকে বাসযোগ্য করতে পারবে : উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

 

আগামী বিশ্ব শহর দিবস-২০২৪ উপলক্ষে এক সংলাপে কথা বলছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ঢাকাসহ দেশের শহরগুলো বাসযোগ্য করে গড়ে তুলতে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি । উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন আমাদের তরুণেরাই শহরগুলোকে বাসযোগ্য করতে পারবে। বর্তমান সরকার এ কাজে তাদের পাশে থাকবে।’

আজ বৃহস্পতিবার বিশ্ব শহর দিবস-২০২৪ উপলক্ষে তিনি এক যুব সংলাপে এ কথা বলেছেন। রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে অবস্থিত ডেইলি স্টার ভবনে ‘ইয়ুথ লিডিং ক্লাইমেট অ্যান্ড লোকাল অ্যাকশন ফর সিটিস’ নামে যুব সংলাপটি অনুষ্ঠিত হয়।

স্বাধীনতার ৫৩ বছর পরেও ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় তেমন একটি উন্নতি হয়নি জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, শিশুদের খেলার জায়গার অভাব রয়েছে। শহরকে বাসযোগ্য করতে সবাইকে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জ্যেষ্ঠ পরিচালক চন্দন জেড গোমেজ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম শহীদুল ইসলাম, ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের (আইএবি) ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক মোহাম্মদ আলী নকী এবং স্টামফোর্ড ইউনিভার্সিটির বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার।

ক্যাপস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও যুব ফোরামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Read Previous

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছে ২৯৭ জন ।

Read Next

ব্র্যাক ব্যাংকের কার্ডের ডলার উধাও নিয়ে গ্রাহকদের মধ্যে ফের আতঙ্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular