আমরা যতোই ভালো সরকার পাইনা কেন নিজেরা পরিবর্তন না হলে সমাজের কোন পরিবর্তন হবে নাঃ উপদেষ্টা রিজওয়ানা হাসান

খিলগাঁও আবাসিক এলাকার পরিবেশ রক্ষা কমিটি কতৃক আয়োজিত ‘ খিলগাঁও মেজবানি উৎসব ২০২৫ ‘ অনুষ্ঠিত হয় পল্লীমা সংসদ প্রাঙ্গণে।

আজ বুধবার (১১জুন) ‘খিলগাঁও আবাসিক এলাকার পরিবেশ রক্ষা কমিটি’ কতৃক আয়োজন করা হয় ” খিলগাঁও মেজবানি উৎসব ২০২৫” এই আয়োজন করা হয় খিলগাঁও পল্লীমা সংসদ প্রাঙ্গণে।

উক্ত আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তবর্তীকালীন সরকারের পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

উক্ত অনুষ্ঠানে সৈয়দা রিজওয়ানা বলেন “পরিবেশ উন্নয়নে আমাদের নিজ নিজ উদ্যোগ নিতে হবে। আপনারা বাজার করতে গেলে নিজ নিজ বাড়ি থেকে চটের ব্যাগ নিয়ে যাবেন যেমনটা আগে আমাদের বাবা-চাচারা করতেন, আপনারা পলিথিন ব্যবহার বন্ধ না করলে পলিথিন উৎপাদন কোনদিন বন্ধ হবে না।” উপদেষ্টা রিজওয়ানা আরও বলেন ” আপনারা কজন আছেন নিজের গাড়িতে হর্ন না বাজিয়ে গাড়ি চালান, আমি আমার ব্যক্তিগত গাড়িতেও হর্ন বাজাই না এমনকি সরকারি গাড়িতেও না। আপনারা যদি নিজে হর্ন বাজানো বন্ধ না করেন তবে শব্দ দোষণ বন্ধ হবে কি করে”। তিনি তার বক্তব্যে আরও বলেন “নিজ নিজ বারান্দা এবং ছাদে সবজি চাষ করুন,বাড়িতে যারা এসি চালান তারা এয়ার পিউরিফায়ার ব্যবহার করুন,সরকার এয়ার পিউরিফায়ারের মূল্য অনেক কমিয়ে দিয়েছে। যে এসি কিনতে পারে আমি বিশ্বাস করি না সে একটা এয়ার পিউরিফায়ার কিনতে সক্ষম নয়, আমরা যতোই ভালো সরকার পাইনা কেনও নিজেরা পরিবর্তন না হলে সমাজের কোন পরিবর্তন হবে না ” তিনি সকলের প্রতি আহ্বাব করেন যেখানেই মাটি দেখতে পাবেন সরকারের জন্য অপেক্ষা না করে নিজে নিজে ঘাষ হলেও লাগিয়ে ফেলুন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, আনু মুহাম্মদ উনার বক্তব্যে বলেন “ঢাকা সারা পৃথিবীর মধ্যে অবাস যোগ্য শহর,ভূমিকম্প হতে পারে যে কোন সময়,পরিবেশের কারনেই মানুষ অনেক অসুস্থ। খিলগাঁও আবাসিক এলাকা অনেক সংগঠন এর মাধ্যমে পরিচালিত বলেই এর সকল চাহিদা সরকার মেটাবেন। উনি বলেন সবাই চাইলে এই এলাকায় নির্মল বাসস্থান করা সম্ভব”। তিনি আরও বলেন “এখানে খেলার মাঠ নিয়ে সবাই কথা বলছেন কিন্তু খেলার মাঠ যেনো খেলার মাঠই হয়,তা যেনো কোন বানিজ্যিক প্রতিষ্ঠান এর হাতে ছেড়ে দেয়া না হয়। যেখানে শিশু থেকে বৃদ্ধ সবার বিচরন হবে উন্মুক্ত”।

এই আয়োজনে আরো উপস্থিত ছিলেন ঢাকা উ: সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ,ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো: সাজ্জাদ আলী (এনডিসি),বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ,অতিরিক্ত ঢাকা মেট্রোপলিটনের পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: সরওয়ার বিপিএম। সকলেই এলাকার উন্নয়ন এবং পরিবেশ রক্ষার জন্য মূল্যবান মতামত প্রকাশ করেন।

উক্ত আয়োজনের সভাপতিত্বে ছিলেন কেপিআরসি এর সভাপতি মু: হাফিজুর রহমান ময়না। সভাপতি তার বক্তব্যে বলেন “আমাদের বাচ্চাদের খেলার কোন মাঠ নেই, যাও একটি ছিল তা আনসার বাহিনী দখল করে রেখেছে” তিনি আরো বলেন আমাদের এই এলাকা নিয়ে একটি মাষ্টার প্ল্যান ছিল যা ২২ টি সংগঠন নিয়ে পরিকল্পিত হয় এই সংগঠনে এখন মোট ৪৪টি সংগঠন একত্রীত হয়ে কাজ করছে।তাছারা আমাদের কোন উৎসব আয়োজনের জন্য কমিউনিটি সেন্টার নেই,বিএনপি সরকার আমলে মির্জা আব্বাস একটি কমিউনিটি সেন্টার স্থাপন করার জন্যে কাজ হাতে নেয় কিন্তু বিগত ১৫ বছরে আওয়ামী সরকার তা আর এগিয়ে নিয়ে যাননি”

উক্ত আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন করা হয় এবং উপস্থিত সকলে মেজবান খাবারে অংশ গ্রহন করেন ।

Read Previous

দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে এবার: প্রধান উপদেষ্টা

Read Next

হজযাত্রীদের জন্য জরুরি বার্তা দিয়েছে বাংলাদেশ বিমান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular