১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও পর্যটকদের জন্য খুলেছে রাঙামাটির দুয়ার

টানা ২৪ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে রাঙ্গামাটির পর্যটনের দুয়ার। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেনসহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাংবাদিকরা।

জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী ১ নভেম্বর থেকে রাঙ্গামাটিতে পর্যটক ভ্রমণে সব ধরণের বিধি-নিষেধ তুলে নেয়া হয়েছে। পর্যটকদের সব ধরণের নিরাপত্তা দেয়া হবে। রাঙ্গামাটিতে পর্যটক ভ্রমণে বর্তমানে আর কোনো সমস্যা নেই। তিনি পর্যটকদের নিরাপদে রাঙ্গামাটি ভ্রমণের আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘যেহেতু খাগড়াছড়িতে বিধিনিষেধ আগামী ১ নভেম্বর থেকে তুলে নেয়া হবে, তাই আগামী ৫ নভেম্বর থেকে পর্যটকরা সাজেক ভ্রমণ করতে পারবেন।’

উল্লেখ্য, গত ৬ অক্টোবর রাঙ্গামাটি পার্বত্য জেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। সেখানে অনিবার্য কারণবশত পর্যটকদের ৮ অক্টোবর হতে ৩১ অক্টোবর পর্যন্ত রাঙ্গামাটি পার্বত্য জেলায় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছিল।

Read Previous

সার্টিফিকেট হারিয়ে যাওয়ায় সাধারণ ডায়েরী

Read Next

এডুকেশন এক্সপো আয়োজন করল ব্র্যাক ব্যাংক ও ব্রিটিশ কাউন্সিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular