২০/০৪/২০২৬
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ শেরেবাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী

জাতীয় নেতা শেরেবাংলা এ কে ফজলুল হকের ৬৩তম মৃত্যুবার্ষিকী আজ রোববার (২৭ এপ্রিল)। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি আয়োজনের উদ্যোগ নিয়েছে।

শেরেবাংলা একে ফজলুল হক ১৮৭৩ সালের ২৬ অক্টোবর ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া গ্রামের মিঞা বাড়িতে জন্মগ্রহণ করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, পাকিস্তান কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর, যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী, কলকাতা সিটি করপোরেশনের প্রথম মুসলিম মেয়র এবং আইনসভার সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
ব্রিটিশবিরোধী আন্দোলনেও তার অবদান ছিল অপরিসীম। ১৯৪০ সালে তিনি ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। তিনি ছিলেন ২১ দফা দাবিরও প্রণেতা।

তিনি রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের কাছে শেরেবাংলা (বাংলার বাঘ) নামে পরিচিত ছিলেন।

১৯৬২ সালের ২৭ এপ্রিল ঢাকায় মৃত্যুবরণ করেন তিনি। শিক্ষানুরাগী এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জীবন্ত প্রতীক হিসেবে ইতিহাসের পাতায় তার রয়েছে গুরুত্বপূর্ণ স্থান।

Read Previous

ডেঙ্গুর মৌসুমে নেই কোন জোড়ালো পদক্ষেপ

Read Next

হজের প্রথম ফ্লাইট মঙ্গলবার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular