১০/০৫/২০২৬
২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ বিশ্ব মা দিবস

মায়ের সাথে সন্তানের অত্যান্ত নিবিড়। পৃথিবীর মধুরতম শব্দ হচ্ছে ‘মা’। মায়ের প্রতি শ্রদ্ধা জানাতেই প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বব্যাপী উদযাপিত হয় ‘মা দিবস’।

১৯০৮ সালে সর্বপ্রথম মা দিবস উদযাপন করেছিলেন আন্না জার্ভিস নামে এক ব্যক্তি। পশ্চিম ভার্জিনিয়ায় নিজের মায়ের স্মৃতির জন্য এই বিশেষ দিনটি উৎসর্গ করেছিলেন তিনি।

দিনটি মাতৃত্ব ও মাতৃসত্তার গুরুত্ব এবং তাৎপর্য স্মরণ করিয়ে দেয়। স্মরণ করিয়ে দেয় পৃথিবীতে মানুষের পদচারণার মূল কাণ্ডারিকে।

সন্তানের জন্য সব থেকে বেশি যে আত্মত্যাগ করতে পারেন, তিনিই মা।

দিনটি আজ মায়ের সেবা করার কাজে লাগাতে পারেন। করতে পারেন তার জন্য বিশেষ রান্নাও। যদি ব্যক্তিগত কিংবা কাজের সূত্রে মায়ের কাছ থেকে আজ অনেকটা দূরে থাকেন, তবে ফোন করে কিছুক্ষণ কথা বলে সময় কাটাতে পারেন তার সঙ্গে।

যদিও অনেকেই মনে করেন, মা’কে ভালোবাসার জন্য বিশেষ এই দিনটির প্রয়োজন নেই। কারণ প্রতিদিনই মা’কে ভালোবাসার দিন হওয়া উচিত।

তবে প্রতিদিনের ভালোবাসাকে আরেকটু বাড়িয়ে বিশেষ করতে এই দিনটির গুরুত্বকে কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই। তাই বিশ্ব মা দিবসে পৃথিবীর সব মায়েরাই যেন সুখী থাকেন, সন্তান হিসেবে এই যেন হয় আমাদের সবার প্রত্যাশা।

Read Previous

ভরিতে স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা কমিয়েছে বাজুস

Read Next

আজও চুয়াডাঙ্গার তাপমাত্রা ৪২ ডিগ্রি ছুঁই ছুঁই, তাপপ্রবাহে মানুষ দিশেহারা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular