আওয়ামী লীগের গোপন কার্যক্রমে জড়িতদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

পর্যটন সংবাদ ডেস্ক: আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায়, দলটি যদি কোনো গোপন অপকর্ম বা ষড়যন্ত্রে জড়ায়, তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (২ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “যদি কেউ আইন ভঙ্গ করে, সে যে–ই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইন সবার জন্য সমান।”

সাংবাদিকদের এক প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আওয়ামী লীগ গোপনে তাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে সরকার অবগত আছে। তিনি বলেন, “এমনকি আমরা তথ্য পেয়েছি, সেখানে সেনাবাহিনীর একজন কর্মকর্তা পর্যন্ত জড়িত। তদন্ত চলছে এবং এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

গোপন প্রশিক্ষণের প্রসঙ্গে তিনি বলেন, “বিষয়টি এখনো তদন্তাধীন। তদন্তে যাদের নাম আসবে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।”

আসন্ন ৫ আগস্ট ঘিরে কোনো নিরাপত্তা হুমকি আছে কিনা জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, “আল্লাহ চাইলে কোনো শঙ্কা নেই। আপনাদের সহযোগিতা থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে।”

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা সত্য তুলে ধরুন। সত্য সংবাদ প্রকাশ করলে জনগণ সচেতন হয়, এবং দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে।”

 

Read Previous

“জুলাই ঘোষণাপত্র” শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে: উপদেষ্টা আসিফ ফেইসবুক পোস্ট 

Read Next

শত কোটি টাকা নিয়ে উধাও ‘ফ্লাইট এক্সপার্ট’, চরম বিপাকে পর্যটন খাত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular