অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে ছোট বিমান দুর্ঘটনা, নিহত ৩

পর্যটন সংবাদ ডেস্ক : অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে একটি হালকা বিমান ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। শনিবার সকালে সিডনি থেকে প্রায় ৮৫ কিলোমিটার দক্ষিণে শেলহারবার বিমানবন্দরের কাছে বিমানটি ভেঙে পড়ে আগুন ধরে যায়।

পুলিশ জানায়, উড্ডয়নের কয়েক মুহূর্ত পরই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে, এবং ঘটনাস্থলেই বিমানে থাকা তিনজন আরোহী নিহত হন। ফায়ার অ্যান্ড রেসকিউ দল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও কাউকে জীবিত পাওয়া যায়নি।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি) প্রকাশিত ছবিতে দেখা যায়, রানওয়ের ওপর ছড়িয়ে রয়েছে বিমানের পোড়া ধ্বংসাবশেষ। পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে এবং ঘটনাস্থলকে ক্রাইম সিন ঘোষণা করেছে পুলিশ।

অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। কী কারণে উড্ডয়নের পরপরই বিমানটি ভেঙে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

Read Previous

তিন্দুতে পর্যটকদের ভিড় — ‘পাথরের রাজার দেশে’ ফের শুরু অ্যাডভেঞ্চার যাত্রা

Read Next

মাসাই জীবন: ধুলো আর আগুনের মাঝে গর্বিত মানুষের গল্প

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular