অভিনেতা সিদ্দিককে গুলশান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

পর্যটন সংবাদ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টার মামলায় আগে থেকেই কারাগারে থাকা অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে এবার হত্যা মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (২০ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ আদেশ দেন। আদালতে গুলশান থানার উপ-পরিদর্শক সামিউল ইসলামের আবেদনের শুনানি শেষে এই সিদ্ধান্ত আসে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলশানের সুবাস্তু টাওয়ারের সামনে ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বাবা মো. সবুজ গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন।

এর আগে গত ২৯ এপ্রিল বিকেলে রাজধানীর বেইলি রোড থেকে কয়েকজন যুবক সিদ্দিককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। প্রথমে তাকে রমনা থানা হেফাজতে রাখা হলেও পরে গুলশান থানায় স্থানান্তর করা হয়।

Read Previous

কাশ্মিরে পর্যটক হত্যাকাণ্ড থেকে শুরু হওয়া ভারত-পাকিস্তান সংঘাত ঠেকালেন ট্রাম্প: হোয়াইট হাউস

Read Next

ইভ্যালির গ্রাহকদের ১২ কোটির বেশি টাকা ফেরত দিয়েছে নগদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular