অবশেষে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হলো বগালেক, তিন্দু ও মিরিঞ্জা ভ্যালি

দীর্ঘ কয়েক মাসের নিষেধাজ্ঞার পর ঈদুল আজহা উপলক্ষে বান্দরবানের পর্যটন স্পট বগালেক, তিন্দু ও মিরিঞ্জা ভ্যালি পর্যটকদের জন্য খুলে দিয়েছে স্থানীয় প্রশাসন।

নিরাপত্তা, প্রাকৃতিক ঝুঁকি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় বান্দরবান জেলা প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। এরই অংশ হিসেবে রোয়াংছড়ি উপজেলার দেবতাকুম পর্যটকদের জন্য আগেই উন্মুক্ত করা হয়।

এছাড়া লামা উপজেলার মিরিঞ্জা ভ্যালির রিসোর্টগুলো যা বর্ষাকালীন প্রাকৃতিক দুর্যোগের কারণে ৫ দিন আগে বন্ধ করে দেওয়া হয়েছিল বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় লামা উপজেলা প্রশাসন।

সেনাবাহিনী এবং প্রশাসনের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সাথে পৃথক বৈঠকের পর পর্যটন এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আপাতত রুমা উপজেলার মুনলাই পাড়া হয়ে বগালেক এবং থানচি উপজেলা সদর থেকে তিন্দু পর্যন্ত ভ্রমণ আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়েছে।

Read Previous

কালুরঘাট সেতুতে দুর্ঘটনায় ৪ রেলকর্মী বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

Read Next

খুলে দেওয়া হলো বান্দরবানে বন্ধ থাকা ৬০ রিসোর্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular