২২/০৪/২০২৬
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জানা গেল সৌদি আরবে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

জ্যোতির্বিদ্যার গননার মাধ্যমে।জানাযায় , এ বছর সৌদিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে আগামী ৬ জুন। এর আগের দিন অর্থাৎ ৫ জুন হতে পারে আরাফার দিন।

বুধবার মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিদদের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল আরাবিয়া। তবে এই তারিখই আনুষ্ঠানিক নয়।

ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারণের জন্য ইসলামিক দেশগুলোর চাঁদ দেখা কমিটি জিলকদ মাসের ২৯তম দিনে বৈঠকে বসবে।
এ দিন সন্ধ্যায় পূর্বগগনে জিলহজের চাঁদের সন্ধান করবে সৌদি আরবের চাঁদ দেখা কমিটিও। এই মাসটির দশম দিনে পশু কোরবানির মাধ্যমে ঈদুল আজহা পালন করেন বিশ্বের মুসল্লিরা।

সূত্র : আল আরাবিয়া

Read Previous

জামিন পেলেন সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস

Read Next

এখন অনলাইনে হবে দ্বৈত নাগরিকত্বের আবেদন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular