১৯/০৪/২০২৬
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালালে বিনা টিকিটে বিমানে ভ্রমনের চেষ্টা

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

ফাইল ছবি

অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে বিনা টিকিটে এক যাত্রী বিমানে ওঠার সময় ধরা পড়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে । বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজি ৪৩৭) কক্সবাজার যাওয়ার চেষ্টা করেন তিনি।

সোমবার (১৯ মে) বিকালে এ ঘটনা ঘটে।ওই যাত্রীর নাম আমান। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে।
নাম প্রকাশ না করার শর্তে বিমানবন্দরে কর্মরত একাধিক সংস্থার কর্মকর্তা জানান, ওই ব্যক্তিকে বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত সংস্থার কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করছেন।

বিমানবন্দর কতৃপক্ষ সূত্র জানায়, সোমবার বিকাল সাড়ে ৪টায় ঢাকা থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ৪৩৭ কক্সবাজার যাওয়ার শিডিউল ছিল। আটক ব্যক্তি টার্মিনালে প্রবেশের প্রথম ধাপ পার হন। বোর্ডিং পাস না নিয়েই দ্বিতীয় ধাপও পার হন তিনি। এরপর বিমানে ওঠার আগে বোর্ডিং কার্ড চেক করার সময় তিনি কার্ড দেখাতে পারেননি। পরে বিমানবন্দরে কর্মরত নিরাপত্তা সংস্থার সদস্যরা তাকে আটক করেন। জিজ্ঞাসাবাদের জন্য তাদের অফিসে নেওয়া হয়েছে।

এদিকে কঠোর নিরাপত্তার মধ্যে কীভাবে ওই ব্যক্তি এতদূর পর্যন্ত যেতে পারলেন সেটি নিয়ে প্রশ্ন উঠে। এ নিয়ে শুরু হয় তোলপাড়।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ বলেন, আমরা ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছি। পরে বিস্তারিত জানানো হবে।

Read Previous

চাকা খুলে যাওয়া সেই বিমানের ক্যাপ্টেন সহ অন্যান্য অফিসারদের উপদেষ্টার সম্মাননা

Read Next

সারি সারি প্রমোদতরী বাধা বিমানবন্দরের ঘাটে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular