চাকা খুলে যাওয়া সেই বিমানের ক্যাপ্টেন সহ অন্যান্য অফিসারদের উপদেষ্টার সম্মাননা

বাংলাদেশ বিমানের সেই চাকা খুলে যাওয়া এয়ারক্রাফট নিরাপদ ল্যান্ডিংয়ের স্বীকৃতিস্বরুপ বিজি ৪৩৬ ফ্লাইটের ক্যাপ্টেন জে এস এম এম বিল্লাহ, ফার্স্ট অফিসার জায়েদ তাজিম ও কেবিন ক্রু মোহাম্মদ জামাল উদ্দিন আরিয়ানকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।

সোমবার (১৯ মে) কুর্মিটোলার বলাকা ভবনের সম্মেলন কক্ষে বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এ সম্মাননা স্মারক প্রদান করেন।

উপদেষ্টা এই সাহসী প্রচেষ্টার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর ক্ষেত্রে সাবার সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।

এরপর উপদেষ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস সম্পর্কিত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রস্তুতি ও সক্ষমতা সংক্রান্ত একটি প্রেজেন্টেশন সেশন এ অংশ নেন।

পর্যবেক্ষণ শেষে উপদেষ্টা তৃতীয় টার্মিনালের কাজ সুচারুভাবে নির্ধারিত সময়ে সম্পন্ন করার উপর গুরুত্ব আরোপ করেন।

সভায় অন্যান্যদের মধ্যে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরীন জাহান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন

Read Previous

সপ্তম বাংলাদেশি হিসেবে শাকিলের বিশ্বরেকর্ড গড়ে এভারেস্ট জয়

Read Next

শাহজালালে বিনা টিকিটে বিমানে ভ্রমনের চেষ্টা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular