‘মার্চ ফর গাজা’ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে সোহরাওয়ার্দীতে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি বর্বর হত্যার প্রতিবাদে ডাকা ‘মার্চ ফর গাজা’য় কর্মসূচিতে সংহতি জানিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এসেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী।

শনিবার (১২ এপ্রিল) দুপুর সোয়া ২টায় মিছিল নিয়ে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আসেন। এ সময় শিক্ষার্থীদের হাতে দেখা যায় ফিলিস্তিন ও বাংলাদেশের পতাকা। তাদের মুখে মুখে প্রতিবাদী স্লোগান।

রাজধানীর আফতারনগর থেকে ব্র‍্যাক বিশ্ববিদ্যালয় এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় সহ আরো কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মিছিল নিয়ে ফিলিস্তিনের সমর্থনে ঐতিহাসিক গণজমায়েতে অংশ নিয়েছেন। শিক্ষার্থী রাফান পর্যটন সংবাদকে বলেন, ব্র্যাক, নর্থ-সাউথ, ইমপেরিয়াল, ইস্ট-ওয়েস্ট, কানাডিয়ান ইউনিভার্সিটিসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একসঙ্গে মিছিল নিয়ে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ জানাতে এখানে এসেছে তারা।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি এই বর্বর আগ্রাসনের প্রতিবাদে বিশ্বজুড়ে যখন বিক্ষোভ-প্রতিবাদের ঢেউ উঠছে, তখন বাংলাদেশেও ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর ব্যানারে আয়োজিত হচ্ছে ‘মার্চ ফর গাজা’ নামক একটি ব্যতিক্রমধর্মী গণসমাবেশ।

এই কর্মসূচির লক্ষ্য গাজার নিরস্ত্র জনগণের প্রতি সংহতি প্রকাশ, মানবিক মূল্যবোধের পক্ষে সোচ্চার এবং বিশ্ব জনমত তৈরী করা।

যারা এই আয়োজনে আছেন তারা জানিয়েছেন, এতে বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা একাত্মতা প্রকাশ করেছেন।

বিশিষ্ট ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী,শায়খ আহমদুল্লাহ থেকে শুরু করে খেলোয়াড়, মিডিয়া ব্যক্তিত্ব ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও এই আয়োজনে সরব সমর্থন জানিয়েছেন।

Read Previous

চারুকলায় আগুনে পুড়ে গেল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ ও ‘শান্তির পায়রা’

Read Next

মিজানুর রহমান আজহারী সহ ইসলাম প্রেমিদের সোহরাওয়ার্দীতে যাত্রা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular