১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাঝ আকাশে জোর করে বিমানের দরজা খোলার চেষ্টা করায় জরুরি অবতরণ

জাপানের টোকিও থেকে যুক্তরাষ্ট্রের টেক্সাস গামী অল নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইট মাঝ আকাশে থাকাকালীন হঠাৎ এক যাত্রী উড্ডয়নরত অবস্থায় বিমানের দরজা খোলার চেষ্টা করলে, নিরাপত্তাজনিত কারণে সেটিকে ঘুরিয়ে নিয়ে সিয়াটলে জরুরি অবতরণ করাতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

এএনএ জানায়, উড়ন্ত অবস্থায় এক ব্যক্তি দরজা খোলার চেষ্টা করায় বিমানটি সিয়াটলে জরুরী অবতরণ করে। তিনি জোর করে দরজা খুলতে চাইলে তাকে অন্যান্য যাত্রী ও বিমানের ক্রুরা মিলে আটকে ফেলেন। পরে জানা যায়, ওই ব্যক্তির শারীরিক এবং মানুষিক সমস্যার রয়েছে। বিমান অবতরণ করার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হবে কি না নিশ্চিত ভাবে জানা যায়নি।

এএনএ এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের যাত্রী ও ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সহায়তার জন্য আমরা তাদের ধন্যবাদ জানাই।’

সাম্প্রতিক সময়ে বিমানের দরজা খোলার একাধিক চেষ্টা ঘটেছে। এর আগে এপ্রিলে, ইন্দোনেশিয়ার বালি থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্ন গামী একটি জেটস্টার ফ্লাইটে একই ধরনের দরজা খোলার চেষ্টা হয়। গত নভেম্বরে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এক যাত্রীকে দরজা খোলার চেষ্টার পর তাকে টেপ দিয়ে বেঁধে রাখা হয়। এমনকি দক্ষিণ কোরিয়ায় একটি ফ্লাইটে জরুরি দরজা খুলে ফেলার ঘটনায় নয়জন যাত্রীকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়।

তথ্যসূত্র: বিবিসি

Read Previous

নতুন রুপে শুরু হয়েছে ERP Solutions BD এর কার্যক্রম

Read Next

দর্শনার্থী প্রবেশ সচিবালয়ে আজ বন্ধ থাকবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular