২০/০৪/২০২৬
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাইক্রোসফটে গাজার ইস্যুতে বিক্ষোভ, চার কর্মী বরখাস্ত

পর্যটন সংবাদ ডেস্ক: দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখা এবং তাদের সেনাবাহিনীকে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার অভিযোগে মাইক্রোসফটের ভেতরেই তীব্র সমালোচনা চলছে। গাজায় ইসরায়েলি সেনাদের চলমান হামলা ও গণহত্যার প্রতিবাদে অনেক কর্মী সরব হলেও এরই মধ্যে চারজনকে চাকরিচ্যুত করেছে কোম্পানিটি।

আলজাজিরার খবরে বলা হয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রে মাইক্রোসফট অফিসে কর্মীরা বিক্ষোভ আয়োজন করেন। প্রেসিডেন্টের অফিসের সামনে অবস্থান কর্মসূচিতেও অংশ নেন দুজন। পরে অ্যানা হ্যাটেল এবং রিকি ফামেলি নামে দুই কর্মীকে ভয়েসমেইলের মাধ্যমে চাকরিচ্যুতির খবর দেওয়া হয়। এর পরদিন নিসরিন জারাদাত ও জুলিয়াস শান নামের আরও দুজনকে বরখাস্ত করা হয়।

বিক্ষোভকারীরা ‘নো এজুর ফর অ্যাপার্থেইড’ নামে সংগঠিত হয়ে দাবি তুলেছেন— মাইক্রোসফট যেন দখলদার ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে এবং সেনাদের কোনো প্রযুক্তিগত সহায়তা না দেয়। অনেকে কোম্পানির ভেতরে তাঁবু গেড়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

গাজার ইস্যুতে মাইক্রোসফটের ভূমিকা আগেও প্রশ্নবিদ্ধ হয়েছে। কোম্পানির একজন কর্মী প্রকাশ্যে প্রেসিডেন্টকে এ নিয়ে জেরা করেছিলেন, যার পরিণতিতে তাকেও চাকরি হারাতে হয়।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সেনারা ধারাবাহিক হামলা চালিয়ে আসছে। এতে হাজারো মানুষ প্রাণ হারিয়েছেন। অভিযোগ উঠেছে, এসব হামলায় ব্যবহৃত প্রযুক্তিগত সহায়তার অংশীদার মাইক্রোসফটও।

সূত্র: আলজাজিরা

Read Previous

নওগাঁয় গণঅধিকার পরিষদে ভাঙন: শতাধিক নেতাকর্মীর একযোগে পদত্যাগ

Read Next

হেয়ার আইল্যান্ড: পটুয়াখালীর এক অনাবিষ্কৃত স্বর্গ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular