বিশেষ নিরাপতত্তায় জাতীয় ঈদগাহে দীর্ঘ লাইনে প্রবেশ করছেন মুসল্লিরা

দেশ জুড়ে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার মধ্যে দিয়ে জামাতের দুই ঘণ্টা পূর্ব থেকে মুসল্লিরা রাজধানীর হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে প্রবেশ করতে থাকেন।

সোমবার (৩১ মার্চ) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, পল্টন মোড়, মৎস্য ভবন এবং হাইকোর্টের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে মুসল্লিরা প্রবেশ করছেন ঈদগাহ ময়দানে । এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও তৈরি হয়েছে দীর্ঘ লাইন ।

ঈদ জামাত পড়তে আসা বারিধারার বাড্ডার ইসলাম রাইসুল বলেন, এক মাস রোজা রাখার পর আজকের ঈদ আমাদের জন্য বিশেষ খুশির দিন। আজ ঈদগাহে সকল মুসলিম ভাইয়েরা একসঙ্গে ঈদের জামাত আদায় করবো—এ এক অন্যরকম অনুভূতি

রাজধানীর মানিক নগর থেকে ছোট ছেলে আয়াত খান মুসাকে সঙ্গে নিয়ে ঈদের জামাতে অংশ নিতে আসেন আবু সাঈদ খান। তিনি বলেন, একমাত্র ছেলেকে নিয়ে এসেছি, আমিও এক সময় বাবার সঙ্গে ঈদের নামাজ পড়তে এখানে আসতাম। সবার সঙ্গে ঈদের জামাত পড়ার আনন্দটাই একদম আলাদা।
উল্লেখ্য প্রধান জামাতে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দুন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সুপ্রিম কোর্টের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ইমাম হিসেবে এ জামাতে দায়িত্ব পালন করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক , এবং ক্বারী হিসেবে থাকবেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন মুহাম্মদ হাবিবুর রহমান।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দান প্রস্তুত করা হয়েছে। প্রায় ৩ লাখ ২২ হাজার ৮০০ বর্গফুট আয়তনের এই মাঠে একসাথে ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

আবহাওয়া প্রতিকূল হলে বা অন্য কোন কারণে জাতীয় ঈদগাহ ময়দানে জামাত অনুষ্ঠিত না হলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

এবারও মসজিদটিতে পবিত্র ঈদুল ফিতরের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, পরবর্তী তিনটি জামাত এক ঘণ্টা পর পর, এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

Read Previous

জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

Read Next

ঈদে সাড়ে ৭ লাখ পর্যটক কক্সবাজারে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular