বাংলাদেশ পর্যটন করপোরেশনে নবম গ্রেডসহ বিভিন্ন পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন । ৬টি পদে মোট ৩৫ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যেকেউ। এটি সংশোধিত বিজ্ঞপ্তি। আগে যাঁরা আবেদন করেছেন, তাঁদের আবেদনের প্রয়োজন নেই।

অনলাইনে এসব পদের আবেদন শুরু ৩০ ডিসেম্বর থেকে। আবেদন করা যাবে ১৩ জানুয়ারি ২০২৫ বিকেল ৫টা পর্যন্ত।

আবেদন ফি
পরীক্ষার ফি বাবদ আবেদন ফি ২০০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ২৩ টাকাসহ ২২৩ টাকা জমা দিতে হবে।

পদের বিবরণ :

১.
পদের নাম: সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)
গ্রেড: ৯
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা
পদসংখ্যা: ১ (এক)টি
আবেদনের যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ার। পেশাগত ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।

২.
পদের নাম: হিসাবরক্ষণ কর্মকর্তা
গ্রেড: ৯
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা
পদসংখ্যা: ৫টি
আবেদনের যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রি (সমমানের সিজিপিএ) অথবা এসএসসি বা এইচএসসিতে প্রথম বিভাগসহ দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি (সমমানের সিজিপিএ)।

৩.
পদের নাম: উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)
গ্রেড: ১১
বেতন স্কেল: ১২৫০০-৩০২৩০ টাকা
পদসংখ্যা: ১টি
আবেদনের যোগ্যতা: কোনো অনুমোদিত কারিগরি শিক্ষা বোর্ড থেকে ডিপ্লোমা সার্টিফিকেটপ্রাপ্ত।

৪.
পদের নাম: সহকারী বাণিজ্যিক কর্মকর্তা
গ্রেড: ১১
বেতন স্কেল: ১২৫০০-৩০২৩০ টাকা
পদসংখ্যা: ১৫টি
আবেদনের যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি (সমমানের সিজিপিএ)। পর্যটনবিষয়ক প্রশিক্ষণ/অভিজ্ঞতা অগ্রাধিকারযোগ্য।

৫.
পদের নাম: সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা
গ্রেড: ১১
বেতন স্কেল: ১২৫০০-৩০২৩০ টাকা
পদসংখ্যা: ৫টি
আবেদনের যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি (সমমানের সিজিপিএ)। পর্যটনবিষয়ক প্রশিক্ষণ/অভিজ্ঞতা অগ্রাধিকারযোগ্য।

৬.
পদের নাম: হিসাবরক্ষক
গ্রেড: ১৩
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা
পদসংখ্যা: ৮টি
আবেদনের যোগ্যতা: সর্বনিম্ন স্নাতক ডিগ্রি (সমমানের সিজিপিএ)। হিসাবরক্ষণ/সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের পূর্ব অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://parjatan.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে হবে।

শর্ত ও অনলাইনে আবেদনপত্র পূরণের নিয়ম—
সব জেলার প্রার্থীরা এসব পদে আবেদন করতে পারবেন। ২০২৪ সালের ১৮ নভেম্বর তারিখে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ, মুদ্রণ ও প্রকাশনা শাখা থেকে ১১ (মুঃপ্রঃ) নম্বর গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী বর্ণিত সব পদে ১৮-১১-২০২৪ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩২ (বত্রিশ) বছর। এসএসসি/সমমামন পরীক্ষা পাসের সনদের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

 

Read Previous

কুমিল্লায় ভয়াবাহ অগ্নিকাণ্ডে পুড়লো শতাধিক দোকান

Read Next

আবারও বাড়লো বাজারে পেঁয়াজের দাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular