১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশিদের চিকিৎসা করবে না কলকাতার হাসপাতাল

বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতার উত্তর কলকাতার মানিকতলা এলাকার জেএন রায় হাসপাতাল। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর কথিত অত্যাচার এবং ভারতীয় পতাকার অবমাননার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জেএন রায় হাসপাতালের কর্মকর্তা শুভ্রাংশু ভক্তের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস।

গতকাল শুক্রবার শুভ্রাংশু ভক্ত জানান, “আমরা একটি বিজ্ঞপ্তি জারি করেছি যে আজ থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত আমরা কোনো বাংলাদেশি রোগীকে চিকিৎসার জন্য ভর্তি করব না। ভারতের প্রতি তাদের অপমানের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর কথিত অত্যাচারের প্রতিবাদের চিহ্ন হিসাবে শহরের অন্যান্য হাসপাতালগুলোকেও বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার আহ্বান জানান।

শুভ্রাংশু ভক্ত আরও বলেন, ‘সে দেশে পতাকার অপমান হচ্ছে দেখে আমরা বাংলাদেশিদের চিকিৎসাসেবা দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তাপরও আমরা বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব প্রত্যক্ষ করছি। আমরা আশা করি অন্যান্য হাসপাতালও আমাদের সমর্থন করবে এবং একই ধরনের পদক্ষেপ নেবে।’

Read Previous

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে নারীর গুলিবিদ্ধ মরদেহ

Read Next

১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে রোববার যেসব এলাকায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular