১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে নারীর গুলিবিদ্ধ মরদেহ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে এক নারীর গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।

আজ শনিবার (৩০ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার দোগাছী সার্ভিস সড়কে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছে।

এদিকে মরদেহের পাশ থেকে পাঁচটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।পুলিশের ধারণা, গুলি করে ওই নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে ওই নারীকে এক যুবকের সঙ্গে মহাসড়কের সার্ভিস লেনে হাঁটতে দেখেছেন পথচারীরা। এর কিছু সময় পর অন্য পথচারীরা ওই নারীর লাশ সড়কে পড়ে থাকতে দেখেন। ওই নারীর পিঠে একাধিক গুলির চিহ্ন ছিল।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। গুলিবিদ্ধ ওই নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি। পিবিআইকে খবর দেওয়া হয়েছে।

Read Previous

টঙ্গীর জোড় ইজতেমায় মুসল্লির মৃত্যু

Read Next

বাংলাদেশিদের চিকিৎসা করবে না কলকাতার হাসপাতাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular