১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে রোববার যেসব এলাকায়

গ্যাস পাইপলাইনের জরুরি সংস্কার কাজের জন্য রোববার (১ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আজ শনিবার (৩০ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বার্তায় বলা হয়, রোববার (১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা রাজধানীর উত্তর খান, দক্ষিণ খান, ফায়েদাবাদ ও আশকোনা এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এর আগে পাইপলাইনের জরুরি সংস্কারের জন্য শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা থেকে দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ ছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি সংস্কার কাজের জন্য শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে শনিবার (৩০ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা মানিকগঞ্জ, ধামরাই, নবীনগর, সাভার, আশুলিয়া ও তৎসংলগ্ন এলাকার বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

Read Previous

বাংলাদেশিদের চিকিৎসা করবে না কলকাতার হাসপাতাল

Read Next

পাট রপ্তানি হয়েছে ১৪০০ কোটি টাকার : বিজেএ চেয়ারম্যান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular