১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাট রপ্তানি হয়েছে ১৪০০ কোটি টাকার : বিজেএ চেয়ারম্যান

বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের (বিজেএ) চেয়ারম্যান ফরহাদ আহমেদ আকন্দ জানান গত বছর সাড়ে ১৪শ কোটি টাকার পাট রপ্তানি হয়েছে ।

আজ শনিবার (৩০ নভেম্বর) দুপুরে বিজেএ’র নারায়ণগঞ্জ অফিসে এক সভায় তিনি এ কথা জানান ।

বিজেএ চেয়ারম্যান বলেন, বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন দেশের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম সংগঠন। গত অর্থবছরে আমরা প্রায় ১২ লাখ বেল পার্ট এক্সপোর্ট করেছি। যা টাকার পরিমাণে সাড়ে ১৪শ কোটি টাকা হবে। আশা করছি গত বছরের তুলনায় এবছর আরও বাড়বে।

তিনি আরও বলেন, বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন কাচাপাট রপ্তানি করে থাকে। এই সংগঠনের মাধ্যমে দেশে একসময় প্রচুর বৈদেশিক মুদ্রা এসেছে। এখনো আসছে। বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা কিংবা ভুল নীতির কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। তারপরও আমরা পাট রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করেছি।

ফরহাদ আহমেদ আকন্দ বলেন, আমাদের বীজের একটা সমস্যা হয়েছে। সরকার এটা নিয়ে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করে যাচ্ছে। আমরাও সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছি। সরকারের আর্থিক সহায়তায় বিশেষভাবে উদ্বুদ্ধ করে থাকি, যেন পাট বাজী তৈরি করতে পারি। পাশাপাশি পাট পচনের সহজ পদ্ধতি নিয়ে কৃষকদের মধ্যে উৎসাহিত করছি। বিভিন্ন সময় আমরা সরকারের ভ্রান্তনীতির কারণে যে ক্ষতিগ্রস্ত হয়েছি এই ক্ষতি কাটিয়ে উঠার জন্য সরকারের কাছে দাবি পেশ করেছি।

এসময় আরও উপস্থিত ছিলেন বিজেএ’র সিনিয়র ভাইস চেয়ারম্যান বাবু গোপাল চন্দ্র তালুকদার, কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন ভূইয়া, আবুল কালাম আজাদ, আব্দুস সাত্তার, বি.এম আসিফ হোসেন, বাবু রঞ্জন কুমার দাস, গাজী শরিফুল ইসলাম, শরীফ মো. শহিদুজ্জামান ও জিয়া উদ্দিন আহমেদসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

 

Read Previous

১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে রোববার যেসব এলাকায়

Read Next

আওয়ামী লীগের নেতাকর্মীদের মুক্তির দাবি বিজয়ের মাসে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular