পাকিস্তান বিমান বাহিনীর তাড়া খেয়ে পালালো ভারতের যুদ্ধবিমান: দাবি ইসলামাবাদের

পাকিস্তান বিমান বাহিনীর ধাওয়া খেয়ে ভারতীয় যুদ্ধবিমান পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। উক্ত সময় দখলকৃত কাশ্মীরের উপর দিয়ে টহলরত ছিল ভারতীয় বিমানগুলো। বুধবার (৩০ এপ্রিল) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিটিভি নিউজের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

ডনের এক খবরে বলা হয়, ভারত কোনো প্রমাণ না দিয়েই হামলাকারীদের সীমান্তের বাইরে যোগসূত্রের ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব দৃঢ়ভাবে কোনো সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে। হামলার পরপরই প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন।

২২ এপ্রিল পেহেলগাম হামলাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে চির শত্রু দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, পাকিস্তান তার বাহিনীকে শক্তিশালী করেছে এবং ভারতের যেকোনো অনুপ্রবেশের জন্য প্রস্তুত।

অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পেহেলগাম হামলার বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য তার সামরিক বাহিনীকে ‘মুক্ত স্বাধীনতা’ দিয়েছেন।

এদিকে, নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পিটিভি নিউজ জানায়, ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) চারটি রাফায়েল যুদ্ধবিমানকে অধিকৃত কাশ্মীরে ‘টহল’ দিতে দেখা যায়। এরপর পিএএফের বিমানগুলো তাৎক্ষণিকভাবে ভারতীয় যুদ্ধবিমানগুলো দেখতে পায়।

পিএএফের কঠোর পদক্ষেপের ফলে, ভারতীয় রাফায়েল জেটগুলো আতঙ্কিত হয়ে পড়ে এবং পালিয়ে যেতে বাধ্য হয় বলে প্রতিবেদনে বলা হয়।

নিরাপত্তা কর্মকর্তারা আরও জানান, পিএএফ জেটগুলো তাদের টহল দেয়ার সময় দ্রুত ভারতীয় যুদ্ধবিমানগুলোকে সনাক্ত করে, যার ফলে রাফায়েল জেটগুলো বিভ্রান্তি এবং তাড়াহুড়ো করে পালিয়ে যেতে বাধ্যহয়।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বুধবার সকালে বলেছিলেন যে ‘বিশ্বাসযোগ্য গোয়েন্দা প্রতিবেদন’ ইঙ্গিত দেয় ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার পরিকল্পনা করছে। এরপরই এমন ঘটনা ঘটল।

এদিকে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঘোষণা দিয়েছেন পাকিস্তান আগে হামলা করবে না তবে ভারত আক্রমণ চালালে কঠোর জবাব দেবে।

অন্যদিকে আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) দুটি পৃথক এলাকায় নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করার পর পাকিস্তান সেনাবাহিনী দুটি ভারতীয় কোয়াডকপ্টার গুলি করে ভূপাতিত করেছে বলে সরকারি সূত্র জানিয়েছিল।

Read Previous

সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা দেশের ৮ অঞ্চলে

Read Next

মে মাসে একাধিক ঘূর্ণিঝড়ের শঙ্কা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular